পূর্ব বর্ধমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন নির্বিঘ্নেই, পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানায় টিএমসিপি
Sangbad Prabhati, 12 February 2026
অতনু হাজরা, জামালপুর : রাজ্যে বৃহস্পতিবার থেকে শুরু হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবারে একসঙ্গে তিনটি পরীক্ষা হচ্ছে। ফোর্থ সেমিস্টার, থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি ও ওল্ড সিলেবাস। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত চলে এই তিনটি পরীক্ষা। ফোর্থ সেমিস্টার সকাল ১০ টা থেকে ১২ টা , সাপ্লিমেন্টারি দুপুর ১২ টা থেকে ১ টা ১৫ ও ওল্ড সিলেবাস ১০ টা থেকে ১ টা ১৫। পূর্ব বর্ধমান জেলায় প্রথম দিন শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়। জেলার জয়েন্ট কনভেনর সঞ্জয় সাহা বলেন, জেলায় মোট ৯৯ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে যার মধ্যে ৪১ টি মেন ভেন্যু ও ৫৮ টি সাব ভেন্যু। জেলায় মোট পরীক্ষার্থী ২৯ হাজার ৮৩৫ জন যার মধ্যে ছাত্র ১২ হাজার ৮৬২ জন ও ছাত্রী ১৬ হাজার ৯৭৩ জন। প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে।
জামালপুর ব্লকে আজ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। পাঁচড়া হাই স্কুলে পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল ও একটি করে পেন তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, সহ সভাপতি ভূতনাথ মালিক, যুব সভাপতি উত্তম হাজারী, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, অঞ্চল সভাপতি জয়দেব দাস, গ্রাম পঞ্চায়েত প্রধান বিকাশ পাকড়ে সহ অন্যান্যরা। মেহেমুদ খাঁন বলেন, জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা দিতে যাচ্ছে ছেলে মেয়েরা। তারাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের সাফল্য কামনা করে তাদের আজ শুভেচ্ছা জানান তাঁরা।
জামালপুর থানার পক্ষ থেকে আজ কালনা কাঁসরা হাই স্কুলে পরীক্ষার্থীদের হাতে শুভেচ্ছা জানিয়ে একটি করে পেন তুলে দেওয়া হয়। ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপা সিন্ধু ঘোষ, সেকেন্ড অফিসার উত্তম পাল সহ অন্যান্যরা।
মেমারী ১ ব্লকে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে ও মেমারী শহর তৃণমূল কংগ্রেসের সাহায্যে রশিকলাল বালিকা বিদ্যালয়ে আগত পরীক্ষার্থীদের হাতে পেন, চকলেট ও জলের বোতল তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত সহ অন্যান্য কাউন্সিলর গণ, ছিলেন মেমারী ১ ব্লকের তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির দায়িত্বপ্রাপ্ত নেতা তথা শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কৌশিক মল্লিক সহ অন্যান্যরা সুপ্রিয় বাবু সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে পরীক্ষায় তাদের সাফল্য কামনা করেন।






