Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাজ্যজুড়ে শুরু মাধ্যমিক পরীক্ষা, তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পেন ও গোলাপ দিয়ে শুভেচ্ছা


 

রাজ্যজুড়ে শুরু মাধ্যমিক পরীক্ষা, তৃণমূল কংগ্রেসের উদ্যোগে  পেন ও গোলাপ দিয়ে শুভেচ্ছা


Atanu Hazra 
Sangbad Prabhati, 2 February 2026

অতনু হাজরা, পূর্ব বর্ধমান : আজ থেকে রাজ্য জুড়ে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। পূর্ব বর্ধমান জেলায় প্রথম দিনে শান্তিপূর্ণ ভাবেই শেষ হলো মাধ্যমিক পরীক্ষা। জেলায় মোট ১২৩টি ভেন্যুতে পরীক্ষা নেওয়া হয়। যার মধ্যে মেন ভেন্যু ৫৪ টি ও সাব ভেন্যু ৬৯ টি। মোট পরীক্ষার্থী ৪৫ হাজার ৭৩৭ জন যাঁর মধ্যে ১৯ হাজার ৩২৩ জন ছাত্র ও ২৬ হাজার ৪১৪ জন ছাত্রী। এবার বর্ধমান সদর মহকুমার পরীক্ষার্থী সংখ্যা ২৫ হাজার ৪৩০ জন! কালনা মহকুমার ১০,৩৮৮ জন, কাটোয়া মহকুমার ৯৮৪০ জন। বর্ধমান সদরের মেন ভেন্যু ৩০ এবং সাব ভেনু ৪৩ টি। কালনা ও কাটোয়ার মোট ভেন্যু ২৫ টি করে! মাধ্যমিক পরীক্ষার জেলার যুগ্ম কনভেনর অমিত ঘোষ জানান, পূর্ব বর্ধমান জেলায় আজ শান্তিপূর্ণ ভাবেই পরীক্ষা শেষ হয়েছে। এরই পাশাপাশি আজ জামালপুর ব্লকে মোট ৬ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। যার মধ্যে ২ টি মেন ভেন্যু ও ৪ টি সাব ভেন্যু। মোট পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে ২,৪১৯ জন। জামালপুর ব্লকের পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য একদিকে যেমন প্রশাসন প্রস্তুত রয়েছেন ঠিক তেমনি রাস্তায় রয়েছেন জনপ্রতিনিধিরা। জীবনের প্রথম বড় পরীক্ষা ছাত্র-ছাত্রীদের।

 সেই পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় প্রত্যেক পরীক্ষার্থীকে উৎসাহিত করতে জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, উত্তম হাজারী, তাবারক আলী মন্ডল, জামালপুর ২ প্রধান মিঠু পাল, আজাদ রহমান , ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক সহ অন্যান্যরা। জামালপুর হাই স্কুলে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে ছাত্র ছাত্রীদের পেন ও গোলাপ দিয়ে শুভেচ্ছা জানালেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান সঙ্গে ছিলেন জামালপুর ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক ও জামালপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি উত্তম হাজারী। শুঁড়ে কালী তলা স্কুলে ছাত্র ছাত্রীদের হাতে পেন ও গোলাপ তুলে দেন সহ সভাপতি ভূতনাথ মালিক ও তাবারক আলী মন্ডল সহ অন্যান্যরা। চকদিঘী স্কুলে ছিলেন মেহেমুদ খাঁন, আজাদ রহমান সহ অন্যান্যরা। গোপালপুর মুক্তকেশী বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের হাতে কভার ফাইল তুলে দেন বিধায়ক অলক কুমার মাঝি, সৌরভ ব্রহ্মচারী সহ অন্যান্যরা।

 ব্লকের বিডিও পার্থ সারথী দে সকাল থেকেই নিজে রাস্তায় থেকে তদারকী করছেন। পরে ব্লকে জামালপুর স্কুল ভিজিট করেন সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান। তিনি বলেন তাঁর সাব ডিভিশনে প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষা শান্তিপূর্ন ভাবে শেষ হয়েছে। প্রতিটি স্কুলেই সুন্দর পরিকাঠামো রয়েছে। তিনি বিডিও এবং এস আই-দের কথা আলাদা করে বলেন। জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ নিজে মাধ্যমিক পরীক্ষার সময় রাস্তায় থেকে তদারকি করেন। প্রতিটি সেন্টারে ও সেন্টারে যাবার রাস্তায় যথেষ্ট পুলিশি ব্যবস্থা ছিল। জামালপুর থানার পক্ষ থেকে আজ চকদিঘী সারদা প্রসাদ ইনস্টিটিউশনে ছাত্র ছাত্রীদের উৎসাহিত করতে একটি করে পেন তুলে দেওয়া হয়।

বর্ধমানের রাজকলেজিয়েট স্কুলে বর্ধমান পৌরসভার কাউন্সিলর সাহাবুদ্দিন খাঁন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান। তিনি সমস্ত অভিভাবকদের জন্য টিফিন, জল ও চা এর ব্যবস্থা করেছেন। তাঁর আতিথেয়তায় অভিভাবকরা খুশি।