Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরবাসীকে ২৬ কোটি ২২ লক্ষ টাকা উপহার দিলেন মুখ্যমন্ত্রী


 

জামালপুরবাসীকে ২৬ কোটি ২২ লক্ষ টাকা উপহার দিলেন মুখ্যমন্ত্রী 




Atanu Hazra 
Sangbad Prabhati, 28 January 2026

অতনু হাজরা, জামালপুর : সিঙ্গুরের সভা থেকে বুধবার রাজ্যের মূখ্যমন্ত্রী জামালপুর বাসীদের জন্য ২৬ কোটি ২২ লক্ষ ৬০ হাজার টাকার উপহার দিলেন। এদিন ওই মঞ্চ থেকে জামালপুরের ৪ হাজার ৩৭১ জন উপভোক্তা কে বাংলার বাড়ীর দ্বিতীয় পর্যায়ের ৬০ হাজার করে টাকা তাঁদের নিজস্ব ব্যাঙ্ক একাউন্টে দিয়ে দিলেন। এই উপলক্ষ্যে জামালপুরের ১৩ টি পঞ্চায়েতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিটি পঞ্চায়েতে প্রধান, উপ প্রধান সহ জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জামালপুর ১ পঞ্চায়েতের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা, পঞ্চায়েত প্রধান ডলি নন্দী, উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল সহ অন্যান্যরা। বিভিন্ন অঞ্চলে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি।

মেহেমুদ খাঁন বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দেন সেই কথা তিনি রাখেন। যেখানে কেন্দ্রের বিজেপি সরকার ইচ্ছা করে রাজ্যের সাধারণ মানুষকে বিপদে ফেলার জন্য ১০০ দিনের কাজের টাকা সহ বাড়ির টাকা দেয়নি। তা রাজ্য সরকার তাঁর নিজস্ব তহবিল থেকে সেই টাকা বাংলার সাধারণ মানুষকে বাংলার বাড়ি প্রকল্পে মিটিয়ে দিলেন। এর ফলে রাজ্যের লাখ লাখ মানুষ উপকৃত হবেন। তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী কখনও সিপিএম, বিজেপি দেখেন না। 

আজকের এই মঞ্চ থেকে জামালপুর ১ পঞ্চায়েতের বেত্রাগর গ্রামের বিজেপির সক্রিয় কর্মীও চেক নিয়ে গেলেন। এখানেই এই সরকারের সাফল্য। বিডিও পার্থ সারথী দে বুধবার ব্লক অফিসে পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি ও পূর্ত কর্মাধ্যক্ষ কে সঙ্গে নিয়ে প্রেস কনফারেন্স করে বলেন আজ সিঙ্গুরের সভা মঞ্চ থেকে রাজ্যের মূখ্যমন্ত্রী জামালপুর ব্লকের ৪ হাজার ৩৭১ জন উপভোক্তার ব্যাঙ্ক একাউন্টে আজ বাংলার বাড়ীর দ্বিতীয় পর্যায়ের ৬০ হাজার করে টাকা ছাড়া হয়েছে। অনেকের একাউন্টে ইতিমধ্যে সেই টাকা ঢুকেও গেছে। 

তিনি রাজ্য সরকারের এটা এক বিরাট সাফল্য বলে মনে করেন। সহ সভাপতি ভূতনাথ মালিক রাজ্য সরকারের এই কাজকে বিপ্লবাত্মক আখ্যা দিয়ে বলেন আজ রাজ্যের ২০ লক্ষ মানুষ বাংলার বাড়ি প্রকল্পে এই ৬০ হাজার করে টাকা পেলেন।