Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ছাত্র-ছাত্রী সপ্তাহ পালনের শেষ দিনে বিদ্যালয়ে অসাধারণ খাদ্য মেলার আয়োজন


 

ছাত্র-ছাত্রী সপ্তাহ পালনের শেষ দিনে বিদ্যালয়ে অসাধারণ খাদ্য মেলার আয়োজন 


Atanu Hazra 
Sangbad Prabhati, 8 January 2026

অতনু হাজরা, জামালপুর : সারা রাজ্য জুড়ে বিদ্যালয়গুলোতে চলছে ছাত্র ছাত্রীদের নিয়ে ছাত্র ছাত্রী সপ্তাহ পালন। সাত দিন ধরে নানা অনুষ্ঠান করা হচ্ছে। আজ জামালপুরে বেড়ুগ্রাম আচার্য্য গিরিশ চন্দ্র বসু বিদ্যাপীঠ ছাত্র ছাত্রী সপ্তাহ পালনের শেষ দিনে খাদ্য মেলার আয়োজন করে। বিদ্যালয়ের ষষ্ঠ থেকে একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা মোট ২০ টি স্টল করে এই মেলায় অংশ নেয়। 

এই খাদ্য মেলায় ঘুগনি, পকোরা, মোমো, আলুকাবলি, লুচি, আলুরদম, পাটিসাপটা, দুধ পিঠে, ডিম সেদ্ধ, ফুচকা, আইসক্রিম সহ নানা স্টল করে ছাত্র ছাত্রীরা। ছাত্র ছাত্রীদের উৎসাহিত করতে শিক্ষক শিক্ষিকাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর পূর্ব চক্রের এস আই প্রশান্ত কবিরাজ। বিডিও পার্থ সারথী দে তাঁর আসার কথা থাকলেও তিনি আসতে না পারায় তাঁর প্রতিনিধি হিসাবে পাও সাহেব কে পাঠান। ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির দুই সদস্য সুজয় পাল ও পাপাই শেঠ উপস্থিত অতিথিরা ছাত্র ছাত্রীদের কাছ থেকে টাকা দিয়ে খাবার কিনে খান। 

ছাত্র ছাত্রীরাই এখানে ক্রেতা আবার তারাই বিক্রেতা। আজকের এই খাদ্য মেলায় সকল ছাত্র ছাত্রী স্বতস্ফূর্ত ভাবে অংশ নেয়। তারা নিজেরাই বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসে এখানে বিক্রি করে লাভ করতে পেরে খুব খুশী। বিদ্যালয় পরিদর্শক বলেন, ছাত্র ছাত্রী সপ্তাহ পালনের একটি অংশ হিসাবে এই খাদ্য মেলা খুব সুন্দর ভাবে আয়োজন করেছে। এতে ছাত্র ছাত্রীরা গতানুগতিকতার বাইরে বেরিয়ে এক নতুন অভিজ্ঞতা লাভ করলো। সরকারের লক্ষ্য হচ্ছে সকলকে স্বনির্ভর করা। এক্ষেত্রে ছাত্রাবস্থা থেকেই সেই মনোভাব গড়ে উঠবে এদের। এরই সাথে সাথে তিনি সকলের উদ্দেশ্যে বাল্য বিবাহ ও স্কুল ছুট বন্ধ করার জন্য বিদ্যালয়ের কাছে অনুরোধ রাখেন। 

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ মালিক বলেন, এই ধরনের অনুষ্ঠান বিদ্যালয়ে প্রথম হলো। ছেলে মেয়েদের প্রাণবন্ত অংশগ্রহণে তিনি খুব খুশী। সকল শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে তিনি অতনু স্যারের বিশেষ প্রশংসা করেন এই অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজন করার জন্য। আর যাদের এই অনুষ্ঠান সেই ছাত্র ছাত্রীরা আজ বাঁধভাঙ্গা আনন্দে মেতে ওঠে। এই প্রথম এই ধরনের খাদ্যমেলা করায় তারা খুব খুব খুশী।