Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুর মহাবিদ্যালয়ে ক্রেতা সুরক্ষা বিষয়ে প্রদর্শনী


 

জামালপুর মহাবিদ্যালয়ে ক্রেতা সুরক্ষা বিষয়ে প্রদর্শনী


Atanu Hazra 
Sangbad Prabhati, 31 January 2026

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুর মহাবিদ্যালয়ে শনিবার ক্রেতা সুরক্ষা ও সচেতনতা বিষয় নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন হয়। প্রতিটি ডিপার্টমেন্ট এই প্রদর্শনীতে অংশ নেয়। ছাত্র ছাত্রীরা নিজের হাতে ছবি এঁকে ক্রেতা সুরক্ষার বিষয়টা তুলে ধরে এবং নানা ধরনের কাজ যার দ্বারা ক্রেতা সুরক্ষার বিষয়টা তুলে ধরা হয়। 

ক্রেতা সুরক্ষার সেকাল ও একাল তুলে ধরা হয়। প্রতিটি ডিপার্টমেন্ট সুন্দর ভাবে সাজানো হয়। কলেজের প্রিন্সিপাল ডঃ শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায় সহ সকল অধ্যাপক অধ্যাপিকা উপস্থিত ছিলেন। বিচারক হিসাবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালন সমিতির সদস্য অতনু হাজরা। 

প্রদর্শনীতে প্রথম হয় ইতিহাস বিভাগ। যুগ্ম ভাবে দ্বিতীয় হয় বাংলা ও সংস্কৃত বিভাগ, তৃতীয় হয় ইংরাজি বিভাগ। 

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানিধিকারীদের হাতে পুরস্কার হিসাবে সুন্দর ট্রফি তুলে দেওয়া হয় এই প্রদর্শনী কে ঘিরে ছাত্র ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।