Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

এসআইআর : দেবু টুডু'র আন্দোলনের পঞ্চম দিনে পাশে জামালপুরের ব্লক নেতৃত্ব


 

এসআইআর : দেবু টুডু'র আন্দোলনের পঞ্চম দিনে পাশে জামালপুরের ব্লক নেতৃত্ব 


Sangbad Prabhati, 29 January 2026

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা যেহেতু এই দেশের আদিম অধিবাসী তাই তাঁরা এস আই আর এ কোনো ডকমেন্টস দেখাবেন না। এই দাবিতে পূর্ব বর্ধমানে তৃণমূলের রাজ্য মুখপাত্র দেবু টুডু অনশনে বসেছেন। তাঁর সঙ্গে রয়েছেন আদিবাসী সংগঠনের জেলা নেতা তারক টুডু। আজ সেই অনশন পঞ্চম দিনে পড়লো। দেবু টুডুর পাশে দাঁড়িয়ে তাঁকে সমর্থন জানাতে তাঁর অনশন মঞ্চে উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খাঁন ও সহ সভাপতি ভূতনাথ মালিক। ছিলেন মনতাজ শেখ। মেহেমুদ খাঁন বলেন দেবু টুডু সঠিক কাজ করেছেন তাঁরা তাঁর সঙ্গেই আছেন এই বার্তা দিতেই আজ অনশন অবস্থান মঞ্চে উপস্থিত হয়েছেন। 

উল্লেখ্য রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী, জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বিডিএ'র চেয়ারপার্সন উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার সহ জেলার অন্যান্য বিধায়ক থেকে শুরু করে জেলা পরিষদের মেন্টর, কর্মাধ্যক্ষ, পৌরসভার কাউন্সিলররা ও তৃণমূল কংগ্রেসের জেলা থেকে ব্লক স্তরের অন্যান্য নেতৃত্ব সকলেই এস আই আর নিয়ে দেবু টুডু'র অনশন মঞ্চে এসে আন্দোলনকে সমর্থন জানিয়েছেন।