Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

এসআইআর হিয়ারিং শেষে বিডিও'র মানবিকতা


 

এসআইআর হিয়ারিং শেষে বিডিও'র মানবিকতা


Atanu Hazra 
Sangbad Prabhati, 7 January 2026

অতনু হাজরা, জামালপুর : সারা রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ। এখন দ্বিতীয় পর্বে এস আই আর এর হিয়ারিং ও ভেরিফিকেশনের কাজ চলছে। পূর্ব বর্ধমানে বিভিন্ন ব্লকের সঙ্গে জামালপুরেও চলছে এই কাজ। সকাল থেকে শুরু হয়ে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে কাজ সম্পন্ন হতে। ৫ জানুয়ারী জামালপুর ব্লকের জৌগ্রাম অঞ্চলের হিয়ারিং ও ভেরিফিকেশনের কাজ মিটতে প্রায় রাত আটটা বেজে যায়। রাত আটটার সময় দেখা যায় জনা দশেক মানুষ ব্লক অফিসে সবে মাত্র হিয়ারিং শেষ করে দাঁড়িয়ে আছেন। ঠিক তখনি মানবিক মুখ নিয়ে এগিয়ে আসেন ব্লকের বিডিও পার্থ সারথী দে। এই প্রচণ্ড শীতে মানুষগুলো যাতে বাড়ি পোঁছাতে অসুবিধা না হয় তাঁদের জন্য সঙ্গে সঙ্গে গাড়ির ব্যবস্থা করে দেন। পার্থ বাবু জানান, রাত আটটার সময় তিনি দেখেন এই মানুষ গুলো শীতে দাঁড়িয়ে কাঁপছে । তিনি সাথে সাথে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক ও পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন সাহেবের সাথে কথা বলে দ্রুত গাড়ির ব্যবস্থা করেন। যাতে মানুষগুলো নিরাপদে ও নিশ্চিন্তে বাড়ি পৌঁছাতে পারে। বিডিও সাহেবের এই ভূমিকায় অত্যন্ত খুশি হয়ে তাঁকে ধন্যবাদ জানান ওই মানুষগুলি।