Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিদ্যালয়ে কুষ্ঠ রোগ, টি বি ও বয়ঃসন্ধিকালের সমস্যা নিয়ে সচেতনতা মূলক আলোচনা


 

বিদ্যালয়ে কুষ্ঠ রোগ, টি বি ও বয়ঃসন্ধিকালের সমস্যা নিয়ে সচেতনতা মূলক আলোচনা


Atanu Hazra 
Sangbad Prabhati, 30 January 2026

অতনু হাজরা, জামালপুর : জামালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে বেরুগ্রাম আচার্য্য গিরিশ চন্দ্র বসু বিদ্যাপীঠে শুক্রবার 'স্পর্শ ' কুষ্ঠ রোগ নিয়ে একটি সচেতনতা মূলক অনুষ্ঠান করা হয়। 

এরই সাথে টি বি রোগ নিয়ে সচেতনতা ও বয়ঃসন্ধিকাল সময়ে ছেলে মেয়েদের সমস্যা নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করতে উপস্থিত ছিলেন ডাঃ চিত্রলেখা গুপ্ত সোম, ডাঃ জয়ন্তী ঘোষ, ডাঃ আসিফা ইয়াসমিন ও ডাঃ নিখিলেশ মজুমদার। প্রায় ১৩০ জন ছাত্র ছাত্রী অংশ নেয় এই অনুষ্ঠানে।

 বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ছাড়াও ছিলেন পরিচালন সমিতির সদস্য সুজয় পাল ও পাপাই শেঠ। অনুষ্ঠান শেষে ছাত্র ছাত্রীদের হাতে ডাক্তারবাবুদের পক্ষ থেকে একটি করে পেন ও একটি করে চকলেট দেওয়া হয়।