বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন
Sangbad Prabhati, 5 January 2026
অতনু হাজরা, জামালপুর : সারা রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন মহা ধুমধামে পালন করা হচ্ছে। পূর্ব বর্ধমান জেলার জামালপুরে জামালপুর ব্লক পার্টি অফিসে রাজ্যের মুখ্যমন্ত্রী, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হলো।
উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, সহ সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, প্রধান মিঠু পাল সহ বিভিন্ন নেতা নেত্রীরা। দুটি বড় কেক কাটা হয়। এরই সাথে দিদির জন্মদিন উপলক্ষ্যে এই প্রচণ্ড শীতে ওখানে আসা মানুষদের চাদর ও কম্বল তুলে দেওয়া হয়।
মেহেমুদ খাঁন বলেন মমতা ব্যানার্জী সমগ্র পশ্চিমবঙ্গবাসীর মা। রাজ্যের সমস্ত সন্তানতুল্য জনগণদের আগলে রেখেছেন। যে উন্নয়ন তিনি পশ্চিমবঙ্গে করেছেন তা ভারত বর্ষের কোনো মুখ্যমন্ত্রী করে দেখাতে পারেন নি। অন্যান্য রাজ্য আজ আমাদের রাজ্যের প্রকল্প গুলো অনুকরণ করছে। তিনি আজকের এই দিনে দিদিকে প্রণাম জানিয়ে দিদির সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। ভূতনাথ বাবু আজকের এই শুভ দিনে তাঁদের নেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে তাঁর সুস্থতা কামনা করেন।





