Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথেই হেঁটে পূর্ব বর্ধমানের বিশিষ্টজনদের কাছে পৌঁছচ্ছে তৃণমূল, শুরু ‘বাংলার সমর্থনে সংযোগ’


 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথেই হেঁটে পূর্ব বর্ধমানের বিশিষ্টজনদের কাছে পৌঁছচ্ছে তৃণমূল, শুরু ‘বাংলার সমর্থনে সংযোগ’


Sangbad Prabhati, 31 January 2026

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হেঁটে পূর্ব বর্ধমানে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সরাসরি যোগাযোগে জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব। এই আউটরিচ-ভিত্তিক উদ্যোগের অংশ হিসেবে শুরু হয়েছে ‘বাংলার সমর্থনে সংযোগ’ কর্মসূচি, যার মাধ্যমে রাজ্য সরকারের ১৫ বছরের রিপোর্ট কার্ড জেলার বিশিষ্টজনদের হাতে তুলে দেওয়া হচ্ছে।

বিশিষ্ট আইনজীবী ইমরান কাশেমের হাতে রিপোর্ট কার্ড তুলে দিচ্ছেন বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী।

কর্মসূচির আওতায় জেলার শীর্ষ নেতৃত্ব বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামা পেশাজীবীদের সঙ্গে সাক্ষাৎ করছেন। বিশিষ্ট শিক্ষক পদ্মশ্রী সুজিত চ্যাটার্জী এবং বাংলাদেশের একতারা পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক রাধামাধব মন্ডলের হাতে তুলে দেওয়া হয় রিপোর্ট কার্ড। 

এছাড়াও জেলার বহু নামকরা চিকিৎসক, আইনজীবী, প্রাক্তন প্রশাসক এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষদের সাথে সোজাসুজি সংযোগ স্থাপন করেছে তৃণমূল।

বিশিষ্ট শিক্ষাবিদ বাসুদেব চক্রবর্তীর হাতে রিপোর্ট কার্ড তুলে দিচ্ছেন গন্ডগোলের বিধায়ক নবীন বাগ।

কর্মসূচির কার্যকর রূপায়ণের জন্য জেলার প্রভাবশালী তৃণমূল নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী, স্বপন দেবনাথ, খোকন দাস, নবীন চন্দ্র বাগ, তৃণমূল কংগ্রেসের আউসগ্রাম ২ ব্লকের সভাপতি আব্দুল লালনরা ইতিমধ্যেই ‘বাংলার সমর্থনে সংযোগ’ কর্মসূচি শুরু করেছেন। জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খানরা দু'একদিনের মধ্যেই এই কর্মসূচি শুরু করবেন বলে জানিয়েছেন। বিধায়কদের পাশাপাশি জেলার বিভিন্ন স্তরের তৃণমূল নেতারা এই আউটরিচ কর্মসূচি সফল করতে সক্রিয়ভাবে নেতৃত্ব দিচ্ছেন।