Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা সচেতনতা ক্যাম্প


 

বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা সচেতনতা ক্যাম্প 


Sk Samsuddin 
Sangbad Prabhati, 30 January 2026

সেখ সামসুদ্দিন, মেমারি : পূর্ব বর্ধমান জেলা শ্রম বিভাগের উদ্যোগে সামাজিক সুরক্ষা মাস উদযাপন ২০২৬ উপলক্ষে মেমারি নতুন বাসস্ট্যান্ডে সাংস্কৃতিক মঞ্চে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা বিষয়ক সচেতনতা ক্যাম্প করা হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা জয়েন্ট লেবার কমিশনার দেবাশিস মণ্ডল, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, কাউন্সিলর মানসুরা বেগম, রত্না দাস, সোনালী বাগ, কাশ্মীরা খাতুন, আইএমডব্লু অফিসার অভিযান দাস, পৌরকর্মী নবনীতা তালুকদার ও সন্দীপ মুখার্জী। 

জয়েন্ট লেবার কমিশনার জানান সকল শ্রেণীর অসংগঠিত শ্রমিকদের অভিন্ন সামাজিক সুরক্ষা বলয়ে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এই সামাজিক সুরক্ষা মাস উৎযাপন। নির্মাণ, পরিবহন সহ বিভিন্ন অসংগঠিত শিল্প ও স্বনিযুক্তি পেশায় কর্মরত নথিভুক্ত শ্রমিকদের রাজ্য সরকারের আর্থিক সহায়তা প্রদান প্রকল্প হচ্ছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। ১৮ থেকে ৬০ বছর পূর্ণ মেয়াদ শেষে আড়াই লক্ষ টাকারও বেশি পাবেন উপভোক্তা। এছাড়াও পরিবহন কর্মীদের জন্য ন্যূনতম মাসিক পেনশন পনেরশো টাকা নির্মাণ কর্মীদের জন্য নূন্যতম মাসিক পেনশন হাজার টাকা। এছাড়াও পেনশন প্রাপকের মৃত্যু হলে পারিবারিক পেনশন পাওয়া যায়। পৌরসভার চেয়ারম্যান বলেন মৃত্যু, দুর্ঘটনা, শারীরিক অক্ষমতায় আর্থিক সহায়তা দেয়া হয়। স্বাভাবিক মৃত্যুতে ৫০০০০ টাকা দুর্ঘটনা জড়িত মৃত্যু ২ লাখ টাকা শারীরিক অক্ষমতায় ৫০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত পাওয়া যাবে। এদিনের ক্যাম্প থেকে সামাজিক সুরক্ষা শংসাপত্র প্রদান করা হয়।