Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিদ্যালয়ের ৬৪ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান


 

বিদ্যালয়ের ৬৪ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান 


Atanu Hazra 
Sangbad Prabhati, 3 January 2026

সেখ সামসুদ্দিন, ৩ জানুয়ারি : মেমারি ১ ব্লকের পাল্লা এ সি এন স্মৃতি বিদ্যাপীঠ (উঃ মাঃ) এর ৬৪ তম প্রতিষ্ঠা দিবস ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠানের আগে শুক্রবার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ শর্মিলা সরকারের আর্থিক সহযোগিতায় নির্মিত বিদ্যালয়ের সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধন করেন সাংসদ ডাঃ শর্মিলা সরকার। একইসঙ্গে ২ জানুয়ারি বিদ্যালয় প্রতিষ্ঠায় আর্থিক সহায়তাকারী সাবিত্রীবালা দেবীর জন্মদিন পালন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি ১ পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ সহ দলুইবাজার ২ গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ৩ জানুয়ারি দ্বিতীয় দিনের প্রতিষ্ঠা দিবসের প্রথম পর্বে উপস্থিত ছিলেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা সহ পূর্ত কর্মাধ্যক্ষ, পূর্ব বর্ধমান জেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য ও রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কৌশিক মল্লিক, বিদ্যালয় পরিচালন সভাপতি পবিত্র কুমার হালদার সহ পরিচালন কমিটির সদস্যবৃন্দ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ চন্দ্র দাস সহ সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। দ্বিতীয় পর্বে উপস্থিত হন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, পূর্ব বর্ধমান জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপদেষ্টা কমিটির সদস্য শুভেন্দু হালদার ও সুকান্ত ঘোষ (বিদ্যালয়ের শিক্ষক), বিশিষ্ট শিক্ষক ও উচ্চ মাধ্যমিক প্রাক্তন জয়েন্ট কনভেনার অতনু নায়েক, পূর্ব বর্ধমান জেলা মাধ্যমিক কনভেনার অমিত ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন উপস্থিত সকল অতিথিবৃন্দের মাধ্যমে ছাত্রছাত্রীদের বার্ষিক পুরস্কার প্রদান করা হয়।