১০৪ বছরের বৃদ্ধেরও ছাড় মিললো না এসআইআর হিয়ারিংয়ে, প্রতিবাদে সরব তৃণমূলের ব্লক সভাপতি
Sangbad Prabhati, 27 January 2026
অতনু হাজরা, জামালপুর : নাম শেখ ইব্রাহিম, বয়স ১০৪ বছর বাড়ি পূর্ব বর্ধ১০৪মানের জামালপুরের জামালপুর ১ পঞ্চায়েতের বত্রিশবিঘা গ্রামে। এই ১০৪ বছরের বৃদ্ধেরও ছাড় মিললো না এস আই আর এর হিয়ারিংয়ে।
এই অশক্ত বৃদ্ধকেও দীর্ঘপথ পেরিয়ে ব্লক অফিসে আসতে হবে হিয়ারিংয়ে। তাঁকে প্রমাণ করতে হবে তিনি ভারতীয় কিনা। যে মানুষটি ভারতের স্বাধীনতার সময়ের গল্প শোনাচ্ছেন তাঁকেও এই বয়সে ব্লক অফিসে গিয়ে প্রমাণ করতে হবে যে তিনি ভারতীয়।
ইব্রাহিম বাবুর মত এত বয়স্ক না হলেও অনেক বয়স্ক মানুষকেই এই প্রমাণ দিতে ৩০ কিলোমিটার দূর থেকে ব্লক অফিসে আসতে হচ্ছে ভারতীয় কিনা তা প্রমাণ করতে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বার বার প্রতিবাদ করা হচ্ছে বৃদ্ধ, প্রতিবন্ধী, গর্ভবতী মা এঁদের হিয়ারিং বাড়ি বাড়ি গিয়ে করতে হবে। যদিও জামালপুরের বিডিও অনেক ক্ষেত্রেই বাড়িতে গিয়ে হিয়ারিং করেছেন। জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খাঁন শেখ ইব্রাহিমের এই এসআইআর এ হিয়ারিং ডাক পাওয়াকে তীব্র প্রতিবাদ জানান।
তিনি বলেন ইব্রাহিম বাবুর হিয়ারিং অবশ্যই তাঁর বাড়িতে গিয়ে প্রশাসন কে করাতে হবে। এখন দেখার ইব্রাহিম বাবুকে হিয়ারিংয়ের লাইনে দাঁড়াতে হয় না তার আগেই প্রশাসন তাঁর বাড়িতে গিয়ে হিয়ারিং করান। জামালপুরের বিডিও পার্থ সারথী দে বলেন ইব্রাহিম বাবুর হিয়ারিং আছে ২৯ জানুয়ারী। তাঁরা তার আগেই তাঁর বাড়িতে গিয়ে হিয়ারিং করবেন।






