জেলা জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের সম্বর্ধনা
Sangbad Prabhati, 20 January 2026
অতনু হাজরা, জামালপুর : আগামী ২ ফেব্রুয়ারি সারা রাজ্য জুড়ে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। প্রতিটি স্কুলেই অ্যাডমিট কার্ড বিতরণ শুরু হয়েছে। আজ জামালপুরের বনবিবিতলা হাই স্কুলে অ্যাডমিট বিতরণের পর জেলা জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে স্কুলের সামনেই মঞ্চে ছোট্ট একটি অনুষ্ঠান করা হয়। এই উপলক্ষ্যে সেখানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব। ছাত্র ছাত্রীদের হাতে এক্সাম বোর্ড, পেন, জলের বোতল, স্কেল, চকলেট প্রভৃতি তুলে দেওয়া হয়।
সাহাবুদ্দিন বাবু বলেন, জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে চলেছে এরা। তাই এদের উৎসাহিত করতে, মনে সাহস যোগাতে বড় দাদার মত এদের পাশে দাঁড়ালেন। তিনি এদের প্রত্যেকের পরীক্ষায় সাফল্য কামনা করেন। সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব বাবুর এই ভূমিকায় ছাত্র ছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা, অভিভাবকরা সকলে খুব খুশী।




