Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

এসআইআর : মানবিক বিডিও


 

এসআইআর : মানবিক বিডিও 


Atanu Hazra 
Sangbad Prabhati, 19 January 2026

অতনু হাজরা, জামালপুর : এস আই আর এর হিয়ারিং ও ভেরিফিকেশনে এর আগে একাধিকবার জামালপুরের বিডিও'র মানবিক রূপ দেখা গেছে। আজও একবার তাঁর মানবিক কাজের আরও এক নিদর্শন প্রত্যক্ষ করলো এসআইআর এর হিয়ারিংয়ে আসা মানুষজন। বেড়ুগ্রাম অঞ্চলের এক প্রতিবন্ধী যুবক আতিয়ার রহমান শেখ পার্ট নং ১৯ সিরিয়াল নম্বর ৪০৮, টোটো করে আসেন ভেরিফিকেশন করাতে। বিডিও পার্থ সারথী দে তিনি ওই অঞ্চলের এ ই আর ও। 

খবর পেয়েই সঙ্গে সঙ্গে তিনি নিজে আতিয়ার বাবুর কাছে পৌঁছে গিয়ে টোটো-তে বসেই তাঁর হিয়ারিংয়ের কাজ সেরে তাঁকে ছেড়ে দেন। বিডিও সাহেবের এই ধরনের মানবিক কাজ যথেষ্ট প্রসংশিত হচ্ছে।