Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ন্যাশনাল স্কুল গেমসে ব্রোঞ্জ পদক পেল পূর্ব বর্ধমানের ছাত্র চন্দন সরকার


 

ন্যাশনাল স্কুল গেমসে ব্রোঞ্জ পদক পেল পূর্ব বর্ধমানের ছাত্র চন্দন সরকার


Sangbad Prabhati, 20 January 2026

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ন্যাশনাল স্কুল গেমসে (WUSHU CHAMPIONSHIP 2026) পূর্ব বর্ধমানের ছাত্র চন্দন সরকার ব্রোঞ্জ পদক জিতে জেলার মুখ উজ্জ্বল করেছে। জৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেনীর ছাত্র চন্দন সরকার এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করে এবং ব্রোঞ্জ পদক জয় লাভ করতে সক্ষম হয়। মনিপুরের ইম্ফলে ১৪ জানুয়ারি থেকে স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত এই প্রতিযোগিতা শুরু হয়েছে।

জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শঙ্কর মন্ডল এই খবর দিয়ে জানান, এর আগে রাজ্য WUSHU championship প্রতিযোগিতায় চন্দন সোনার পদক জিতে নেয় । কোচ নারায়ণ দাস এর তত্ত্বাবধানে কোচিং করে খুব অল্প দিনের মধ্যেই এই সাফল্য সে লাভ করে। 

উল্লেখ্য জৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেনীর ছাত্র চন্দন সরকারের এই সাফল্যে খুশি জামালপুরবাসী।