জয়হিন্দ বাহিনীর পূর্ব বর্ধমান জেলা সভাপতির দায়িত্বে শাহাবুদ্দিন মন্ডল
Sangbad Prabhati, 13 January 2026
অতনু হাজরা, জামালপুর : জয়হিন্দ বাহিনীর পূর্ব বর্ধমান জেলার সভাপতি হলেন জামালপুরের শাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব। তিনি জেলার যুব সহ সভাপতি এবং জামালপুর এক পঞ্চায়েতের উপ প্রধান হিসাবে সফল ভাবে দায়িত্ব সামলাচ্ছেন। আজ জয়হিন্দ বাহিনীর রাজ্য সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতির নিয়োগ পত্র তুলে দেন শাহাবুদ্দিন মন্ডল এর হাতে।
তাঁর এই দায়িত্ব পাওয়ায় জামালপুরের সাধারণ মানুষ খুব খুশী। তিনি নিয়োগ পেতেই তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক পার্টি অফিসে তাঁকে মালা পরিয়ে সম্বর্ধনা জানান ব্লক সভাপতি মেহেমুদ খাঁন।
তিনি বলেন, এটা অত্যন্ত আনন্দের খবর যে জামালপুর থেকে আবার একজনকে জেলা সভাপতির দায়িত্ব দেওয়ায়। এজন্য তিনি রাজ্য সভাপতিকে ধন্যবাদ জানান। সাহাবুদ্দিন বাবু বলেন দল তাঁকে দায়িত্ব দেওয়ায় তিনি খুব খুশী। দলীয় নির্দেশ মেনে সকলকে নিয়ে কাজ করতে চান তিনি।





