Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পাড়ায় সংলাপ কর্মসূচির তৃতীয় দিনে জামালপুরে মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ সারলেন জনপ্রতিনিধিরা


 

পাড়ায় সংলাপ কর্মসূচির তৃতীয় দিনে জামালপুরে মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ সারলেন জনপ্রতিনিধিরা 


Atanu Hazra 
Sangbad Prabhati, 10 January 2026

অতনু হাজরা, জামালপুর : পাড়ায় সংলাপ কর্মসূচি চলছে পূর্ব বর্ধমানের বিভিন্ন অঞ্চলে। শনিবার এই কর্মসূচির তৃতীয় দিনে জামালপুরে জনসংযোগ সারলেন জনপ্রতিনিধিরা। এদিন পারাতল ২ অঞ্চলে যান ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন। 

তাঁর সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য শোভা দে, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, প্রধান মাবিয়া বেগম শেখ, অঞ্চল সভাপতি আনোয়ার সরকার, দুই কর্মাধ্যক্ষ সুনীল ধারা, দেবু হেমব্রম সহ অন্যান্যরা। শনিবার মন্দিরে পুজো দিয়ে তাঁরা তাঁদের জনসংযোগ শুরু করেন। 

বাড়িতে বাড়িতে যেমন গিয়ে মানুষের কাছে সরকারের উন্নয়ন তুলে ধরে উন্নয়নের বই তুলে দেন তেমনি ছোট করে পাড়া বৈঠকও করেন। দুপুরে ব্লক সভাপতি নিজের হাতে কর্মীদের খাবার পরিবেশন করেন।

 এছাড়াও পরে তাঁরা ওই অঞ্চলের খানজাদাপুরে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে একটি পথশ্রী রাস্তা উদ্বোধন করেন। সেখানে এলাকার অনেক মানুষ উপস্থিত ছিলেন। 

সকলেই এই রাস্তাটি পেয়ে খুব খুশী। অন্যদিকে আজ আঝাপুর অঞ্চলে ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি। তাঁর সাথে ছিলেন যুব সভাপতি উত্তম হাজারী, কর্মাধ্যক্ষ শিপ্রা ওঝা, অঞ্চল সভাপতি ডাঃ প্রতাপ রক্ষিত সহ অন্যান্যরা। এখানেও তাঁরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করে সরকারের ১৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন এবং উন্নয়নের পাঁচালীর বই তুলে দেন। জামালপুর ২ অঞ্চলে ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, কর্মাধ্যক্ষ জয়দেব দাস, প্রধান মিঠু পাল সহ অন্যান্যরা। তাঁরাও বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করে সরকারের উন্নয়নের প্রচার করেন। তৃতীয় দিন পর্যন্ত জোরদার চলছে পাড়ায় সংলাপ প্রচারের জনসংযোগ।