Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নারী শক্তি মহিলা বহুমুখী সমবায় সমিতির রক্তদান উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান


 

নারী শক্তি মহিলা বহুমুখী সমবায় সমিতির রক্তদান উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান


Atanu Hazra 
Sangbad Prabhati, 30 January 2026

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে আঝাপুর অঞ্চলে নারীশক্তি মহিলা বহুমুখী সমবায় সমিতি একটি রক্তদান শিবিরের সাথে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করে। যেখানে ১০০ জন মহিলা রক্তদান করেন। 

আজকের এই অনুষ্ঠানে রক্তদাতাদের উৎসাহিত করতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ-সভাপতি ভূতনাথ মালিক, জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা, প্রধান কাশীনাথ হেমরম, উপপ্রধান অশোক ঘোষ, অঞ্চল সভাপতি ডাঃ প্রতাপ রক্ষিত সহ অন্যান্যরা। 

মেহেমুদ খাঁন নারী শক্তি বহুমুখী মহিলা সমবায় সমিতির প্রশংসা করে বলেন আজকে মহিলারা যেভাবে এগিয়ে এসে রক্তদান করলেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে। এর আগে তিনি নিজে করোনার সময় সাত দিনব্যাপী মহিলাদের নিয়ে রক্তদান শিবির করেছিলেন কিন্তু আজকের যে অনুষ্ঠান এখানে রক্তদান উপলক্ষে হল তা সত্যিই খুব ভালো লেগেছে তাঁর। রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য নানা প্রকল্প খুলে তাঁদের সমাজে এগিয়ে নিয়ে যেতে চাইছেন তারই ফলশ্রুতি হিসাবে আজ এইভাবে মহিলারা এগিয়ে এসে রক্তদান এর মত মহৎ কাজে অংশ নিচ্ছেন। শুধু তাই নয় বিভিন্ন স্বয়ম্ভর গোষ্ঠীর মেয়েরা নানা জিনিস নিজের হাতে হস্তশিল্প হিসাবে তৈরি করে এখানে প্রদর্শন করছেন দেখে তাঁর খুবই ভালো লাগছে। এই ভাবেই মহিলারা স্বনির্ভর হয়ে এগিয়ে যাক এটাই তিনি চান। তিনি ঝর্না দেবীকে ধন্যবাদ জানান যে সারা ব্লকের মেয়েদের, মায়েদের নিয়ে একজোট করে এইভাবে স্বনির্ভর করছে বলে। 

ঝর্না দেবী বলেন সামনেই গরম কাল আসছে তীব্র রক্ত সংকট দেখা দেবে ব্লাড ব্যাঙ্ক গুলোতে। তাছাড়া প্রসূতি মা, থ্যালাসেমিয়া রোগীদেরও রক্তের প্রয়োজন সেই কথা মাথায় রেখেই তাঁরা আজ রক্তদান শিবিরের আয়োজন করেছেন। সংগৃহিত রক্ত ক্যামরী হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের হাতে তুলে দেওয়া হয়। 

রক্ত দান উৎসবের পাশাপাশি আজ তাঁরা নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। এলাকার মেয়েরা ও মায়েরাই অংশ নেন সেই অনুষ্ঠানে। সারা ব্লক থেকে প্রায় এক হাজার জন মহিলা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। রক্ত দাতাদের হাতে একটি করে সুন্দর ব্যাগ ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।