Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Rasbihari Ghosh স্যার রাসবিহারী ঘোষের ১৮১ তম জন্মদিন উদযাপন


 

Rasbihari Ghosh 

স্যার রাসবিহারী ঘোষের ১৮১ তম জন্মদিন উদযাপন 


Sangbad Prabhati, 23 December 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাজ্য তথা দেশের গর্ব স্যার রাসবিহারী ঘোষের ১৮১ তম জন্মদিন উপলক্ষে বর্ধমানে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান আয়োজিত হলো। পূর্ব বর্ধমান জেলা শাসকের উদ্যোগে জেলা শাসকের অফিস প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 উপস্থিত ছিলেন গবেষক ডঃ রমজান আলী, জেলা শাসক আয়েশা রাণী এ, পুলিশ সুপার সায়ক দাস, অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অমিয় কুমার দাস, অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) প্রসেনজিৎ দাস, অতিরিক্ত জেলা শাসক (শিক্ষা) প্রতীক সিং, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শঙ্কর মন্ডল, রাসবিহারী ঘোষ স্মৃতি রক্ষা কমিটির সদস্য সফিকুল ইসলাম সহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিক্ষা আধিকারিক পৌষালী চক্রবর্তী।

উল্লেখ্য অনুষ্ঠানের আগে বর্ধমান টাউন হল প্রাঙ্গণ থেকে জেলা শাসকের অফিস পর্যন্ত একটি পদযাত্রা হয়। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা প্ল্যাকার্ড হাতে অংশ নেয়। পদযাত্রায় ছাত্র ছাত্রীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকা, গবেষক এবং জেলা প্রসাশনের আধিকারিকরাও পা মেলান। 

জেলা শাসকের অফিসের সামনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডঃ রমজান আলী রাসবিহারী ঘোষের সম্পর্কে বিশেষ ভাবে আলোকপাত করেন। তিনি জেলা প্রশাসনের কাছে দাবি রাখেন জেলা শাসকের অফিসের সামনের উদ্যানে রাসবিহারী ঘোষ, রাসবিহারী বসু এবং বটুকেশ্বর দত্তের মূর্তি স্থাপন করার জন্য।

এদিনের অনুষ্ঠানে ডাঃ রমজান আলী, সাংবাদিক সফিকুল ইসলাম, বিধায়ক খোকন দাস এবং পুলিশ সুপার সায়ক দাস কে জেলা প্রশাসনের পক্ষ থেকে মেমেন্টো দিয়ে সম্মানিত করা হয়।

জেলা শাসক জানান, খুব অল্প সময়ের মধ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী দিনে একটি বড় অনুষ্ঠান এবং স্মারক বক্তৃতার আয়োজন করা হবে।