Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

চকদীঘিতে হনুমানজীর পুজোকে কেন্দ্র করে সম্প্রীতির বার্তা


 

চকদীঘিতে হনুমানজীর পুজোকে কেন্দ্র করে সম্প্রীতির বার্তা


Atanu Hazra 
Sangbad Prabhati, 9 December 2025

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানে জামালপুর ব্লকের চকদিঘী অঞ্চলে চকদীঘির আমবাগান এলাকায় ভগবান হনুমানজীর পুজোয় মাতলেন এলাকাবাসীরা। মঙ্গলবার থেকে শুরু হয়ে চারদিন চলবে এই পূজা। এই পুজোকে কেন্দ্র করে একটা সম্প্রীতির পরিবেশ লক্ষ্য করা যায়। হনুমানজীর এই পুজো উদ্বোধন করেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন। 

সঙ্গে ছিলেন ওই অঞ্চলের অঞ্চল সভাপতি তথা পঞ্চায়েত সদস্য আজাদ রহমান ও পঞ্চায়েতের উপ প্রধান পার্থ প্রতিম শেঠ সহ অন্যান্যরা। পুজোর উদ্বোধন করে মেহেমুদ খাঁন বলেন এখানে এই পুজো উদ্বোধন করতে এসে তাঁর খুবই ভালো লাগছে। তিনি উদ্যোক্তাদের ধন্যবাদ জানান তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য। যেকোনো পূজোতেই জামালপুরে এই সম্প্রীতির আবহ দেখতে পাওয়া যায়। 

 তিনি বলেন এটাই পশ্চিমবঙ্গ। এখানে কোনো ধর্মীয় গোঁড়ামি নেই। সকল ধর্মের মানুষ একে অন্যের পুজো বা উৎসবে অংশ নেন। আজাদ বাবু বলেন এই পুজো চারদিন ধরে চলবে । আর এই উপলক্ষ্যে এখানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ভক্তসাধারণদের ভোগ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে।