Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কমিশনের নির্দেশিকায় ক্ষোভ, জামালপুরে তৃণমূল কংগ্রেসের ডেপুটেশন


 

কমিশনের নির্দেশিকায় ক্ষোভ, জামালপুরে তৃণমূল কংগ্রেসের ডেপুটেশন 


Atanu Hazra 
Sangbad Prabhati, 29 December 2025

অতনু হাজরা, জামালপুর : সারা রাজ্য জুড়ে এসআইআর এর হিয়ারিং ও ভেরিফিকেশন এর কাজ চলছে। পূর্ব বর্ধমানের জামালপুরেও চলছে এই হিয়ারিং ও ভেরিফিকেশন এর কাজ। সেই কাজ নিয়ে আজ ক্ষোভ প্রকাশ করল জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহেমুদ খাঁন ও সহ সভাপতি ভূতনাথ মালিক ইআরও, বিডিও এবং নির্বাচন কমিশনের কাছে একগুচ্ছ প্রশ্ন রাখেন। 

মেহেমুদ খাঁন বলেন, হিয়ারিং কক্ষে কেনো রাজনৈতিক দলগুলির বি এল এ ২ দের ভিতরে থাকার অনুমতি দেওয়া হচ্ছে না। যেখানে ভোট চলাকালীন ভোট কক্ষে প্রতিটি রাজনৈতিক দলের এজেন্টদের থাকার অনুমতি দেওয়া হয় এখানে কেন দেওয়া হবে না ? এছাড়াও তিনি বলেন জামালপুর ব্লক অনেক বড় ব্লক। ব্লকের শেষ প্রান্ত থেকে ব্লকের দূরত্ব প্রায় ৪০ কিমি। সেখান থেকে ৮০ থেকে ৮৫ বছরের বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, গর্ভবতী মহিলাদের, প্রতিবন্ধী মানুষদের আসার খুবই অসুবিধা তাঁরা দাবী করছেন এই অসুস্থ মানুষ গুলোর বাড়িতে গিয়ে তাঁদের হিয়ারিং করতে হবে। এছাড়াও যাঁরা পরিযায়ী শ্রমিক কর্ম সূত্রে বাইরে থাকেন তাদেরকেও জোর করে এখানে আসতে বাধ্য করা হচ্ছে। তাঁরা চাইছেন ভিডিও কলের মাধ্যমে তাঁদের হিয়ারিং করা হোক। 

এই সমস্ত দাবির কথা তাঁরা ইআরও নীলিমা সামন্ত ও বিডিও পার্থ সারথি দে -কে জানালে তাঁরা বলেন এই মর্মে তাঁদের কাছে কোনো অর্ডার নেই। ভারতে জন্মগ্রহণ করে ভারতে বাস করে ভারতীয় বলে প্রমাণ করতে হবে। বিজেপি আর নির্বাচন কমিশন জোট বেঁধে অন্যায় ভাবে মানুষকে বিব্রত করতে, সমস্যায় ফেলতেই এই এসআইআর করা হচ্ছে। তাঁরা বিডিও কে এই বিষয়ে স্মারক লিপি জমা দেন।