Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে তৃণমূলের ব্লক সভাপতির মানবিক মুখ


 

জামালপুরে তৃণমূলের ব্লক সভাপতির মানবিক মুখ


Atanu Hazra 
Sangbad Prabhati, 6 December 2025

অতনু হাজরা, জামালপুর : দুদিন ধরে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। তাপমাত্রার পারদ নামতেই শীতের প্রভাব ভালই বুঝতে পারা যাচ্ছে। শীত পড়তেই প্রতিবছরের মত এলাকায় বেরিয়ে পড়লেন জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খাঁন। শনিবার তিনি সাহাপুর, মহিন্দর, ধুলুক, নবগ্রাম, পাঁচড়া প্রভৃতি গ্রামগুলো পরিদর্শন কালে তাঁর চোখে পড়া অসহায় গরীব মানুষদের দেখে নেমে তাঁদের গায়ে চাদর ও কম্বল জড়িয়ে দিয়ে তাঁদের আশীর্বাদ নেন।

 শীত পড়তেই মেহেমুদ খাঁনের কাছ থেকে এই উপহার পেয়ে তাঁকে দুহাত তুলে আশীর্বাদ করেন এই মানুষগুলো। প্রসঙ্গত প্রতিবছরই মেহেমুদ খাঁন শীতের শুরুতে ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে এই অসহায় মানুষগুলোকে কম্বল, চাদর কাউকে শাড়ি প্রভৃতি উপহার দেন। একদিকে যেমন বছরে দুবার অসহায় মানুষকে বস্ত্র ও কম্বল উপহার দেন। আবার গ্রামে গ্রামে ঘূরেও তিনি অসহায় এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। তিনি নিজে এ বিষয়ে বিশেষ কিছু বলতে না চাইলেও শুধু বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁদের প্রাণ প্রিয় দিদির অনুপ্রেরণাতেই তিনি অসহায় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেন মাত্র।