প্রবাহ গোষ্ঠীর কবিতা সম্মেলন ও সম্মাননা প্রদান
Sangbad Prabhati, 31 December 2025
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের একটি ব্লক ভিত্তিক সাহিত্য সংস্থা যার নাম প্রবাহ। এই প্রবাহ গোষ্ঠী বুধবার তাঁদের দ্বাদশ কবিতা সম্মেলন ও প্রবাহ ভূষণ সম্মাননা প্রদান অনুষ্ঠান করলো আজ জামালপুর হাই স্কুলে। এই উপলক্ষ্যে সারা দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুদূর কলকাতা ও জেলার নানা প্রান্ত থেকে কবি সাহিত্যিকরা উপস্থিত হয়েছিলেন। এদিন প্রায় ১৬ জন বিশিষ্ট কবি সাহিত্যিকদের হাতে প্রবাহ ভূষণ সম্মাননা হিসাবে একটি সুন্দর মেমেন্টো, উত্তরীয় ও ফুলের তোড়া তুলে দেওয়া হয়। প্রত্যেক অংশগ্রহণকারীদের হাতে সংস্থার পক্ষ থেকে একটি সংসাপত্র তুলে দেওয়া হয়।
এই বছরে প্রবাহ ভূষণ সম্মাননা পেলেন জামালপুরের কৃতি মানুষ আইআইটি শিক্ষক ও লেখক ড. উদয় চট্টোপাধ্যায়, বিশিষ্ট কবি ও সাহিত্যিক সতিরঞ্জন আদক, কলকাতার শায়ক পত্রিকার সম্পাদক শেখর দাস, বিশিষ্ট ছড়াকার বিজন দাস, বিশিষ্ট সাহিত্যিক প্রভাষ মজুমদার, কৃষ্ণ বন্ধু ব্যানার্জী সহ অনেককেই। সারা দিন গান, কবিতা, বক্তব্যর মাধ্যমে সারা দিন কেটে যায়। প্রবাহের ডাকে সাড়া দিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত হন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন ও বিধায়ক অলক কুমার মাঝি। তাঁরা দুজনেই এই ধরনের একটি অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানান। এবং প্রবাহের সাফল্য কামনা করেন। প্রবাহের সম্পাদক শুভাশীষ হালদার বলেন প্রবাহের পুরো টিম যার মধ্যে রয়েছে সভাপতি অতনু হাজরা, সহ সম্পাদক সুরমান আলী মল্লিক, চিরঞ্জীব পাল, বাসুদেব বাগ সহ সকল সদস্যের সহযোগিতায় এই অনুষ্ঠান করতে পারা গেছে। আজকের দিনে এই লিটিল ম্যাগাজিন টিকিয়ে রাখা খুব শক্ত তারপরেও তাঁরা চেষ্টা করে যাচ্ছেন এই সংস্কৃতিকে টিকিয়ে রাখতে। এই ধরনের অনুষ্ঠান পারস্পরিক সাংস্কৃতিক আদান প্রদান হয়। সভাপতি অতনু বাবু বলেন সাহিত্যের চর্চা কে টিকিয়ে রাখতেই তাঁরা সকলে মিলে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। আগত সকল কবি সাহিত্যিকদের তিনি ধন্যবাদ জানান। এই অনুষ্ঠানে দুপুরে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়েছিল।




