Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব ও স্টার্ট আপ ফাউন্ডেশনকে ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের সম্মাননা


 

পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব ও স্টার্ট আপ ফাউন্ডেশনকে ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের সম্মাননা 


Sangbad Prabhati, 29 December 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : শরীরচর্চা, সুস্থ জীবনযাপন এবং সাইক্লিং কার্যক্রমে ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবে পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীন ‘ফিট ইন্ডিয়া’ উদ্যোগের পক্ষ থেকে সম্মাননা লাভ করেছে। 

ভারতীয় ক্রীড়া কর্তৃপক্ষের প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে খেলো ইন্ডিয়া প্রকল্পের উপ-মহাপরিচালক ময়াঙ্ক শ্রীবাস্তব আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি পত্র তুলে দেন সংস্থার হাতে। 

রাজ্যের ৮টি সংস্থা এদিন সম্মানীত হয়, সাইক্লিং ক্লাব ছাড়াও পূর্ব বর্ধমান জেলার অন্য আর একটি স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশনও এহেন সম্মান পেয়েছে, ৬টি পুরস্কার গেছে শুধুমাত্র কলকাতাতেই, জেলাগুলির মধ্য একমাত্র পূর্ব বর্ধমানের দুটি সংস্থা বিবেচিত হয়েছিল বলে জানা গেছে।