Scrooling

মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিযেছে পশ্চিমবঙ্গ সরকার # অস্কার ক্লেইন মেডেল পেয়েছেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক অশোক সেন, পুরস্কারের মূল্য ২৮ কোটি ৫৭ লক্ষ টাকা # পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আট দলের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ী মেমারীর ননী ও শুভ্র


 

আট দলের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ী মেমারীর ননী ও শুভ্র 


Atanu Hazra 
Sangbad Prabhati, 28 December 2025

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর নেতাজি অ্যাথলেটিক ক্লাব একটি সান্ধ্যকালীন ৮ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করে তাদের নিজস্ব খেলার মাঠে। এই টুর্নামেন্টকে ঘিরে এলাকার মানুষদের মধ্যে বেশ উৎসাহ চোখে পড়ে। কারণ সুদূর গুপ্তীপাড়া থেকে এখানে টিম প্রতিযোগিতায় অংশ নেয়। শুধু তাই নয় শ্যামসুন্দর, রায়না, মেমারি থেকেও টিম আসে এখানে প্রতিযোগিতায় অংশ নিতে, আর জামালপুরের টিম তো ছিলই।

 প্রতিযোগিতায় অংশগ্রহণের মূল্য ছিল ৭০০ টাকা। ফাইনালে ওঠে মেমারী ও গুপ্তিপাড়ার অরূপ - ননী ও শুভ্র - বাদল। ফাইনালে জয় লাভ করে মেমারীর ননী ও শুভ্র। তাঁদের হাতে নগদ ৩ হাজার টাকা ও একটি সুন্দর ট্রফি তুলে দেওয়া হয়। আর বিজিত দল গুপ্তিপাড়ার শুভ্র ও বাদলের হাতে নগদ ২৬০০ টাকা ও সুন্দর একটি ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়াও ম্যান অফ দি টুর্নামেন্ট এর একটি পুরস্কার ছিল। নেতাজী ময়দানে সান্ধ্যকালীন এই টুর্নামেন্ট দেখতে অনেক মানুষ ভিড় জমান।