জামালপুর পূর্ব চক্রে প্রাথমিক বিদ্যালয় সমূহের ৪৩ তম বর্ষের ক্রীড়া প্রতিযোগিতা
Sangbad Prabhati, 24 December 2025
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুর পূর্ব চক্রের ৪৩ তম চক্র ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আজ নবগ্রাম মাঠে।চক্রের অন্তর্গত প্রতিটি অঞ্চলের প্রাইমারি এবং এস এস কে এর ছাত্র ছাত্রীরা অংশ নিয়েছিল। রাজ্য সঙ্গীতের মাধ্যমে শুরু হয় এদিনের ক্রীড়া প্রতিযোগিতা।
প্রতিযোগীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, প্রাক্তন বিধায়ক সমর হাজরা, জামালপুর চক্রের দুই এস আই অনিন্দিতা সাহা ও যার সার্কেলে এই ক্রীড়া প্রতিযোগিতা যিনি এর হোতা প্রশান্ত কবিরাজ, শিক্ষক প্রবীর নায়েক, অতনু হাজরা সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন সদ্য নেপালে হয়ে যাওয়া আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী দেশের দশের ও জামালপুরের গর্ব সেই ছোট্ট প্রত্যুষা পাল। তার হাত দিয়েই প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৩৪ টি ইভেন্ট ছিল এবং প্রতিযোগী ছিল ৩৫৩ জন। প্রত্যেকটি ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে সুন্দর একটি করে মেমেন্টো ও একটি সার্টিফিকেট তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথিদের বরণ করে নিয়ে তাঁদের হাতে একটি করে চারা গাছ তুলে দিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হয়। বিধায়ক বলেন আজকের দিনে ছাত্র ছাত্রীদের মাঠমুখী করা খুবই জরুরী। বিদ্যালয়গুলো এখনো সেই কাজ করে যাচ্ছে। আর এই ধরনের প্রতিযোগিতায় পুরস্কার জিতলে ছাত্র ছাত্রীরা যথেষ্ট উজ্জীবিত হয়। খেলাধুলা ছাত্র ছাত্রীদের মানসিক ও চারিত্রিক গঠনে সহায়তা করে।জামালপুর পূর্ব চক্রের অবড় বিদ্যালয় পরিদর্শক প্রশান্ত কবিরাজ বলেন খুব ভালো ভাবেই আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে সৌমেন ভট্টাচার্য্যের নেতৃত্বে চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকারা ভীষণ ভাবে সাহায্য করেছেন মূলত তাঁদের সহযোগিতা ছাড়া এটা সফল ভাবে করা সম্ভব হতো না।





