Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দানবীর রায় বাহাদুর মন্মথ পালের স্মরণে অমরপুরে সাত দিন ব্যাপী কৃষি, সংস্কৃতি ও হস্তশিল্প মেলা


 

দানবীর রায় বাহাদুর মন্মথ পালের স্মরণে অমরপুরে সাত দিন ব্যাপী কৃষি, সংস্কৃতি ও হস্তশিল্প মেলা


Atanu Hazra 
Sangbad Prabhati, 15 December 2025

অতনু হাজরা, জামালপুর : দানবীর রায় বাহাদুর মন্মথ পালের স্মরণে অমরপুর নজরুল সংঘের পরিচালনায় সাত দিন ব্যাপী সৃজনী কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্প, সংস্কৃতি ও হস্তশিল্প মেলার শুভ উদ্বোধন হলো আজ। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করলেন জেলা পরিষদের সভাপতি শ্যামা প্রসন্ন লোহার। ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ, ব্লকের কৃষি আধিকারিক বিপাশা দাস, জেলা পরিষদের দুই সদস্য শোভা দে ও কল্পনা সাঁতরা, বিশিষ্ট সমাজসেবী তাবারক আলী মন্ডল, তপন দে, বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান সহ অন্যান্যরা। 

মেলার মূল উদ্যোক্তা হলেন শেখ মিন্টু। এই কৃষি মেলা কে কেন্দ্র করে রাখা হয়েছে নানা অনুষ্ঠান। উদ্বোধনী দিনেই রাখা হয়েছে রক্তদান শিবির। এই মেগা রক্তদান শিবিরে ১০০ জন করে পুরুষ ও মহিলা মিলে মোট ২০০ জন রক্ত দাতা রক্তদান করেন। রক্তদান উৎসবে পরিণত হয়। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় টেরসা ওম ব্লাড সেন্টারের হাতে। মেলায় সাত দিন ব্যাপী থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে সংগীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, কৃতি ছাত্র ছাত্রী সম্বর্ধনা সহ নানা অনুষ্ঠান। এই মেলায় প্রদর্শিত হবে এলাকার চাষীদের কৃষিজ ফসল এবং নানা ধরনের পুষ্প। থাকছে হস্ত শিল্পের প্রদর্শনী। সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার কৃষিমেলাকে কেন্দ্র করে এত বড় একটা রক্তদান শিবির করা যেখানে ১০০ জন মহিলা রক্ত দিয়েছেন এটা একটা বিরাট ব্যাপার। তিনি নজরুল সংঘকে ধন্যবাদ জানান। কৃষিতে জেলার মধ্যে জামালপুর ব্লক অন্যতম সেই ব্লকের কৃষকদের উৎপাদিত ফসল প্রদর্শিত হচ্ছে এটা খুব ভালো ব্যাপার। চাষী মানে যে অচ্ছুত নয় সেটা এই কৃষিমেলায় কৃষকদের যে সম্মান দেওয়া হয় সেটা প্রমাণ হয়ে যায়। মেহেমুদ খাঁন কৃষি মেলাতে এত বড় একটা রক্তদান শিবির করার জন্য নজরুল সংঘকে ধন্যবাদ জানান। কত মুমূর্ষু রুগীর জীবন বাঁচবে এই মহতী কাজে। এছাড়াও গ্রাম বাংলার এই প্রত্যন্ত জায়গায় এই ধরনের একটা অনুষ্ঠান সত্যি প্রশংসনীয়। কৃষি, পুষ্প ও হস্ত শিল্পের প্রদর্শনী এবং তাতে যাঁরা পুরস্কার পাবেন তাঁদের যেমন ভালো লাগবে তা আবার অন্যদের ও অনুপ্রাণিত করবে। কৃষি মেলাকে কেন্দ্র করে বসেছে মেলা। এলাকায় একটা উৎসবের চেহারা নিয়েছে।