Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Walk for life ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটির রাজ্য সম্মেলনের বার্তা দিতে পদযাত্রা


 

Walk for life

ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটির রাজ্য সম্মেলনের বার্তা দিতে পদযাত্রা 


Sangbad Prabhati, 14 December 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটির রাজ্য সম্মেলন আগামী নতুন বছরের ১০ ও ১১ জানুয়ারী অনুষ্ঠিত হবে।

 ওই রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে ১৪ ডিসেম্বর দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সাথী জোনের উদ্যোগে মহতী পদযাত্রা আয়োজিত হয়। উপস্থিত ছিলেন ওয়েস্টবেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির রাজ্য সম্পাদক কবি ঘোষ, যুগ্ম সম্পাদক রাজেশ পালিত, রাজ্য রক্তদান আন্দোলনের নেতৃত্ব আয়ুব আনসারি, মধুসূদন ঘটক, দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর নেতৃত্ব নির্মল নাথ, স্বস্তিকা ব্যানার্জী, শিবশঙ্কর মন্ডল, মৃত্যুঞ্জয় সামন্ত প্রমুখ। 

পদযাত্রার সূচনা হয় দুর্গাপুরের শ্যামপুর মোড় বিবেকানন্দ মূর্তি থেকে এবং শেষ হয় শ্যামপুর বাজারে।পদযাত্রার উদ্বোধন করেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক কবি ঘোষ এবং সেমিনারে বক্তব্য রাখেন রাজেশ পালিত, আয়ুব আনসারি প্রমুখ।