Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

হাওড়া ও শ্রীরামপুর আদালতে বসলো জাতীয় লোক আদালত, বেশিরভাগ মামলা আপসে নিস্পত্তি


 

হাওড়া ও শ্রীরামপুর আদালতে বসলো জাতীয় লোক আদালত, বেশিরভাগ মামলা আপসে নিস্পত্তি 


Molla Jashimuddin 
Sangbad Prabhati, 13 December 2025

মোল্লা জসিমউদ্দিন, হাওড়া : সারাদেশের সঙ্গে হাওড়া জেলা আদালত ও শ্রীরামপুর মহকুমা আদালতে বসলো জাতীয় লোক আদালত। মূলত দু পক্ষের আপসে মিটে যায় সিংহভাগ মামলা। এই আইনী পরিষেবার জন্য বিচারপ্রার্থীদের কোন আর্থিক খরচ বহন করতে হয় না। হাওড়া জেলা ও দায়রা বিচারক অভিজিৎ সোমের নেতৃত্বে এবং হাওড়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রের সচিব আর্শেয়া মুস্তাকের পরিচালনায় জাতীয় লোক আদালত বসেছিল। জেলার সদর আদালতে ১৫ টি এবং উলুবেড়িয়া মহকুমা আদালতে ৩ টি সর্বমোট ১৮ টি বেঞ্চ বসেছিল। 

প্রায় ১০ হাজার ৮০০ টি মামলা নথিভুক্ত ছিল, যার সিংহভাগ মিটেছে এবং এইসব মামলার আর্থিক পরিমাণ ৮ কোটির বেশি বলে জানিয়েছেন হাওড়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রের অফিস মাস্টার প্রসেনজিৎ ভট্টাচার্য। 

এদিন হাওড়া জেলা আদালতে ১০ নং বেঞ্চে অবসরপ্রাপ্ত বিচারক অসীম দেবনাথের নেতৃত্বে ইউকো ব্যাঙ্ক - আশা ফাইনান্সের ঋণখেলাপীদের শুনানি চলে। এই বেঞ্চে সমাজকর্মী হিসাবে ছিলেন কলকাতা হাইকোর্টের 'মিডিয়েটর' ও লিগ্যাল রিপোর্টার মোল্লা জসিমউদ্দিন।

 এই বেঞ্চে বেশিরভাগ মামলার নিস্পত্তি ঘটে। অপরদিকে হুগলি জেলা আইনী পরিষেবা কেন্দ্রের সচিব শ্রীমতী মানালী সামন্তের পরিচালনায় শ্রীরামপুর মহকুমা আদালতে সিংহভাগ নথিভুক্ত মামলার নিস্পত্তি ঘটেছে বলে জানিয়েছেন অফিস মাস্টার সাহানা খাতুন।