Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

SLST মক ইন্টারভিউ : দিশা দেখাল বর্ধমান সায়েন্স এন্ড নেচার ক্লাব


 

SLST মক ইন্টারভিউ : দিশা দেখাল বর্ধমান সায়েন্স এন্ড নেচার ক্লাব 


Sangbad Prabhati, 23 November 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান সায়েন্স এন্ড নেচার ক্লাব সারাবছর ধরে সমাজসেবা ও শিক্ষামূলক অনুষ্ঠানের পাশাপাশি প্রতিবছর নতুন কিছু করে দেখাবার চেষ্টা করে।এবারেও তার ব্যতিক্রম হলো না। এইবার তারা শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কথা মাথায় রেখে বর্ধমান শিবকুমার হরিজন বিদ্যালয়ে গত ২৩ নভেম্বর SLST-2025 ছাত্র-ছাত্রীদের মক ইন্টারভিউ এর ব্যবস্থা করেছিল। ইন্টারভিউ গ্রহণের জন্য উপস্থিত ছিলেন আর্টস এবং সায়েন্স গ্রুপের অভিজ্ঞ দক্ষ শিক্ষক মহিতোষ বিশ্বাস, দীপাস পাল, সৈয়দ জসিমউদ্দীন, অলোক বিশ্বাস, মন্টু নন্দী, অয়ন মল্লিক, সূর্য ঘোষ, সুদীপ্ত দাস, মিঠুন চ্যাটার্জী, অরিজিৎ পান্ডে, ধীমান মাল, বিশ্বনাথ দত্ত, রিতা মুখার্জী মন্ডল এবং বিশ্বরূপ দাস।

 এই মক ইন্টারভিউ দেবার জন্য বর্ধমান ও বীরভূমের নানান প্রান্ত থেকে প্রায় ২৫ জন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছিলেন। ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে জানা গেল নির্দিষ্ট সময় ধরে তাদের ডেমো সহ ইন্টারভিউ নেবার পাশাপাশি এখানকার শিক্ষকমন্ডলী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাদের ভুল ভ্রান্তি গুলো দেখিয়ে দিয়েছেন এবং কী করলে আরও ভালোভাবে ইন্টারভিউ ফেস করা যাবে তাও তারা আলোচনা করে দিয়েছেন। এই ধরনের অভিনব উদ্যোগে ছাত্রছাত্রীরা খুবই খুশি। ইন্টারভিউ দিতে আসা চাকরি পদপ্রার্থী অনামিকা বিশ্বাস, শামীমা সুলতানা, অপূর্ব হালদার, অয়ন মন্ডল, রাজীব দাস এর মত ছাত্র-ছাত্রীরা জানান " প্রথমে খুব নার্ভাস লাগছিল। অনেক জানা প্রশ্ন ভুল হয়ে যাচ্ছিল। বোর্ড এর ব্যবহার ঠিক মতো করতে পারছিলাম না। তবে এই মক ইন্টারভিউ ফেস করে আমাদের আত্মবিশ্বাস অনেকখানি বেড়েছে। এখানকার শিক্ষকদের কাছে অনেক কিছু শিখেছি। আমরা আমাদের দুর্বলতা গুলো বুঝতে পেরেছি। সেগুলো সংশোধন করে নিতে পারলে আশা করি আমরা চূড়ান্ত পরীক্ষায় ভালোভাবেই পারফর্ম করতে পারব।" এর পাশাপাশি তাদের আবদার বোর্ডের চূড়ান্ত পরীক্ষা ( ইন্টারভিউ) হবার আগে এরকম আরেকটি ইন্টারভিউ নেবার ব্যবস্থা করা হোক। তাহলে তাদের মতো শহর ও গ্রামাঞ্চলের বহু ছেলে উপকৃত হবে। তাদের এই আবদারের কথা যথেষ্ট গুরুত্ব সহকারে ভাবা হচ্ছে বলে জানিয়েছেন বর্ধমান সায়েন্স এন্ড নেচার ক্লাবের প্রেসিডেন্ট বিশ্বরূপ দাস। তিনি জানিয়েছেন, যতদিন অফলাইনে পুনরায় ইন্টারভিউ এর ব্যবস্থা না করা হচ্ছে ততদিন অনলাইন ক্লাসে whatsapp গ্রুপের মাধ্যমে চাকরি পদপ্রার্থী ছাত্রছাত্রীদের নানান বিষয়ে পরামর্শ দেওয়া হবে এবং ডেমো ক্লাস গুলো গুরুত্ব সহকারে বুঝিয়ে দেওয়া হবে। সত্যি কথা বলতে কি বর্ধমান সায়েন্স এন্ড নেচার ক্লাবের এরকম একটি সুন্দর উদ্যোগ ছাত্র-ছাত্রীসহ শিক্ষা মহলে ব্যাপক সাড়া ফেলেছে।