Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Cooperative Week 2025 ৭২ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন


 

Cooperative Week 2025

৭২ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন 


Sushanta Bag 
Sangbad Prabhati, 19 November 2025

সুশান্ত বাগ, বর্ধমান : প্রতিবছরের ন্যায় এবছরও ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বর সারা দেশ জুড়ে সমবায় সপ্তাহ উদযাপিত হচ্ছে। ৭২তম নিখিল ভারত সমবায় সপ্তাহে এবছরের মূল ভাবনা "স্বনির্ভর ভারত গড়ার বাহন হল সমবায়"। ১৯ নভেম্বর বর্ধমান ১ ব্লকের কেন্দ্রীয় অনুষ্ঠান হয় জামাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতি প্রাঙ্গণে। বর্ধমান রেঞ্জ ১ সমবায় অধিদপ্তর, জেলা কো-অপারেটিভ ইউনিয়ন, দি বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক ও বর্ধমান ১ ব্লকের সমস্ত সমিতিগুলির অংশগ্রহণে জামাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড এর সহযোগিতায় সাড়ম্বরে সমবায় সপ্তাহের বিশেষ অনুষ্ঠান হয়। বুধবারের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি গার্গী নাহা, বর্ধমান ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দুর্গা রাজমল্ল, বর্ধমান ১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক রজনীশ কুমার যাদব, বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের সহ সভাপতি দেবনারয়ন গুহ, তৃণমূল কংগ্রেসের বর্ধমান ১ ব্লক সভাপতি মানস ভট্টাচার্য, বর্ধমান রেঞ্জ ১ ডি.আর.সি.এস. স্বরূপ বাগচী, বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের ডিজিএম অমিত রজক, বর্ধমান রেঞ্জ ১ সিডিও পার্থ মজুমদার, বর্ধমান ১ ব্লকের সমবায় পরিদর্শক দোলন নিয়োগী সহ অন্যান্য আধিকারিকরা। 

১৯ নভেম্বর আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে পঃব সরকারের সমবায় মন্ত্রকের মূল ভাবনা ও উদ্যোগগুলি সম্পর্কে তুলে ধরেন। যেমন সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি উন্নয়ন ও সমবায়ের মাধ্যমে প্রান্তিক চাষী মানুষদের বিভিন্ন সুবিধা প্রদান, সরকারি উদ্যোগের প্যাকস কম্পিউটারাইজেশন, শস্য বীমার সুবিধা, বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের সহযোগিতায় কৃষকদের ঋণ প্রদানের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন ও অনুন্নত এলাকায় সমবায় উদ্যোগ সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হবে। এছাড়া বর্ধমান ১ ব্লকের বিডিও রজনীশ কুমার যাদব এলাকার সকলকে এসআইআর ফর্ম ফিলাপ করার আবেদন করেন। 

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের ডিজিএম অমিত রজক জানান, ভারতে সমস্ত সমবায় সমিতিকে এক সফটওয়্যার এর আওতায় আনার চেষ্টা চলছে এবং সেই সফটওয়্যার এনএলপিএসভি (ন্যাশনাল লেভেল প্যাক্স সফটওয়্যার ভেন্ডর) আগামী দিনে এই সফটওয়্যার গ্রহণ করতে হবে। এছাড়া গ্রীন চ্যানেল এর মাধ্যমে সকল সমবায় সমিতি পরিষেবা দিতে বদ্ধপরিকর থাকবে। এবছর নাবার্ড লঞ্চ করেছেন এসএসপিএল (সহকার সারথী প্রাইভেট লিমিটেড) দশটি ব্যাঙ্ককে বাছাই করা হয়। আটটি স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক ও দুটি ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ ব্যাঙ্ক। তার মধ্যে বর্ধমান সেন্টাল কো-অপারেটিভ ব্যাঙ্ক রয়েছে। ব্যাঙ্ক গুলোর কাজ তিনটি পাইলট প্রজেক্টে হবে ১) কল সেন্টার ২) এডিএফ (অটোমেটেড ডাটা ফ্লোর) ৩) এলওএস (লোন অর্গানিইজেশন সিস্টেম)। এই তিনটি ভারতবর্ষে আগামী দিনে প্রচলিত হবে। এবং তার পরীক্ষা, নিরীক্ষা হবে বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে।