Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

এস আই আর আতঙ্কে আত্মঘাতী বিমলের বাড়িতে রাজ্য সভার সাংসদ ও তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি


 

এস আই আর আতঙ্কে আত্মঘাতী বিমলের বাড়িতে রাজ্য সভার সাংসদ ও তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি 


Atanu Hazra 
Sangbad Prabhati, 9 November 2025

অতনু হাজরা, জামালপুর : তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের নির্দেশে জামালপুরে এস আই আর আতঙ্কে মৃত পরিবারের সাথে দেখা করলেন তৃণমূল নেতৃত্ব। কিছু দিন আগেই কেরালায় শ্রমিকের কাজ করতে গিয়ে এস আই আর আতঙ্কে আত্মহত্যা করেন পূর্ব বর্ধমানের জামালপুরে নবগ্রামের বাসিন্দা বিমল সাঁতরা। সেই সময় তাঁর বাড়িতে এসেছিলেন তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। 

আজ দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে নবগ্রামে মৃত বিমল বাবুর পরিবারের সাথে দেখা করতে আসেন রাজ্য সভার সাংসদ সামিরুল ইসলাম ও তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। সঙ্গে ছিলেন তৃণমূলের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, বিধায়ক তথা জেলার এস সি এবং ও বি সি সেলের জেলা সভাপতি অলক কুমার মাঝি, এস টি সেলের জেলা সভাপতি তারক টুডু, সহ সভাপতি ভূতনাথ মালিক, যুব সভাপতি উত্তম হাজারী, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা সহ স্থানীয় নেতৃত্ব। বিমল বাবুর বাড়িতে গিয়ে তাঁরা তাঁর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন, সমবেদনা জানিয়ে পাশে থাকার বার্তা দেন। 

নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, তাঁদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাঁরা এখানে এসেছেন। সারা রাজ্য জুড়ে বিজেপি এই এস আই আর এর নামে আতঙ্ক সৃষ্টি করতে চাইছে। সকলকে কাগজ জোগাড় করার মাধ্যমে বিভ্রান্ত করতে চাইছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলে আশ্বস্ত করেছেন একটি বৈধ নামও তাঁরা বাদ যেতে দেবেন না। তাই কেউ অহেতুক ভয় খাবেন না। সকলের সাথে তৃণমূল কংগ্রেস আছে। তিনি বলেন বাংলার মানুষ এগুলো খুব ভালো ভাবে নিচ্ছে না। আগামী নির্বাচনে সব উসুল করে নেবেন তাঁরা। উপযুক্ত জবাব পাবে বিজেপি। মেহেমুদ খাঁন বলেন, তাঁদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ রাজ্য সভার সাংসদ সামিরুল ইসলাম ও তাঁদের অত্যন্ত কাছের বিধায়ক তথা পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এসেছেন। তাঁরা দলের পক্ষ থেকে বিমল বাবুর পরিবারের সদস্যদের সাথে দেখা করে সর্বতো ভাবে পাশে থাকার বার্তা দেন। তিনি বলেন এস আই আর নিয়ে কেউ আতঙ্কিত হবেন না। যেকোনো সমস্যায় তৃণমূল কংগ্রেস, তাঁদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁদের সর্বোচ্চ নেত্রী রাজ্যের মূখ্যমন্ত্রী পাশে আছেন। একটিও বৈধ ভোটারের নাম বাদ যাবে না।