Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মেমারিতে গুরুচাঁদ শিক্ষা মিশনের উদ্বোধন



মেমারিতে গুরুচাঁদ শিক্ষা মিশনের উদ্বোধন 


Sangbad Prabhati, 30 November 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মেমারি পারিজাত নগর গুরুচাঁদপল্লীতে গুরুচাঁদ শিক্ষা মিশনের উদ্বোধন হলো ।উদ্বোধন করেন মেমারির কৃতী সন্তান তথা আমেরিকার লাস ভেগাসে কর্মরত অধ্যাপক ও এমডি কার্ডিওলজিস্ট ডাঃ বুদ্ধদেব দাঁ। 

উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম প্রগ্রেসিভ নমঃশূদ্র ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক অনিল কৃষ্ণ মোহান্ত, মতুয়াচার্য কালিদাস বারুরী, মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ওয়েলফেয়ার সোসাইটির আর্থিক সহযোগিতায় নির্মিত একটি কক্ষের উদ্বোধন করেন অনিল কৃষ্ণ মোহান্ত ও ভারতী মোহান্ত এবং স্বর্গীয় পঙ্কজ কুমার দাঁ এর স্মৃতিতে নির্মিত দুইটি কক্ষের উদ্বোধন করেন তাঁর পুত্র ডাঃ বুদ্ধদেব দাঁ ও কন্যা সোনালী সামন্ত। 

উপস্থিত ছিলেন মহারাষ্ট্র থেকে আগত মেল ট্রেন চালক এন বি গায়েন, সমাজসেবী সেখ সামসুদ্দিন, সোজা কথা পত্রিকার সম্পাদক, গুরুচাঁদ শিক্ষা মিশনের সভাপতি তথা মেমারি পৌরসভার কাউন্সিলর ডঃ কৃষ্ণপদ বিশ্বাস, কাউন্সিলর তাপস পাঁজা সহ গুরুচাঁদ শিক্ষা মিশনের সদস্য ও শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষা মিশনের ভিত্তি স্থাপন থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া বহু মানুষ। এদিনের অনুষ্ঠানের সূচনায় মতুয়া সম্প্রদায়ের রীতি অনুযায়ী অতিথিবর্গকে বরণ করে নেওয়া হয় এবং গুরুচাঁদ শিক্ষা মিশনের কক্ষগুলি উদ্বোধনের পর সম্মানীয় অতিথিবর্গ তাদের মূল্যবান বক্তব্য রাখেন এবং তাদের গুরুচাঁদ ঠাকুরের ছবি সহ স্মারক উপহার প্রদান করা হয়। 

ডঃ কৃষ্ণপদ বিশ্বাস জানান নার্সারি থেকে প্রথম শ্রেণী পর্যন্ত চারটি ক্লাস নিয়ে শুরু করছেন, ক্রমান্বয়ে প্রতিবছর ক্লাস বেড়ে উচ্চ বিদ্যালয়ে পরিণত হবে।