Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূলের এস সি এবং ওবিসি সেলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি হলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি


 

তৃণমূলের এস সি এবং ওবিসি সেলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি হলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি


Atanu Hazra 
Sangbad Prabhati, 6 November 2025

অতনু হাজরা, জামালপুর : তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার এস সি এবং ওবিসি সেলের জেলা সভাপতি হলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি। ৬ নভেম্বর তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে সারা রাজ্যের সব জেলারই এস সি এবং ওবিসি সেলের সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। অলক মাঝি পূর্ব বর্ধমান জেলা সভাপতি হিসাবে ঘোষণা হবার পরই জামালপুর ব্লক তৃণমূল পার্টি অফিসে তাঁকে মালা পরিয়ে সম্বর্ধনা জানান তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খাঁন ও সহ সভাপতি ভূতনাথ মালিক। 

 মেহেমুদ খাঁন রাজ্যের মূখ্যমন্ত্রী ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। জামালপুরের বিধায়ককে এই পদ দেওয়ার জন্য। তাঁরা অত্যন্ত খুশী হয়েছেন। 

অলক বাবু বাংলার মুখ্যমন্ত্রী তথা তাঁদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। তিনি বলেন দল যখন তাঁকে যা দায়িত্ব দিয়েছেন তিনি তা নিষ্ঠার সাথে পালন করেছেন। যে দায়িত্ব তাঁকে দল এখন দিলো তা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন।