Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শুভেন্দু অধিকারী বর্ধমানে আসছেন, বদলে দিল বিজেপি


 

শুভেন্দু অধিকারী বর্ধমানে আসছেন, বদলে দিল বিজেপি 


Sangbad Prabhati, 4 November 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বর্ধমানে আসার দিনক্ষণ বদলে গেল। ৫ নভেম্বর এর পরিবর্তে ৯ নভেম্বর আসবেন বিজেপির বাংলার ক্রাউড ক্যাচার শুভেন্দু অধিকারী। ৯ নভেম্বর রবিবার বর্ধমান বড় নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত বিজেপি একটি প্রতিবাদ মিছিল করবে। পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল সরকারের সীমাহীন দুর্নীতি, খুন, ধর্ষণ, নারী নির্যাতন এবং SIR সম্পর্কে মিথ্যাচারের প্রতিবাদে এই মিছিল হবে বলে জানিয়েছেন বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার মিডিয়া ইনচার্জ কৌশিক মাজি। সেই মিছিলে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আরও জানান, ৫ নভেম্বর গুরু নানক জন্ম জয়ন্তী উপলক্ষে শুভেন্দু অধিকারী গুরুদ্বার কর্মসূচিতে অংশ গ্রহণ করবেন, তাই ৫ নভেম্বর এর পরিবর্তে প্রতিবাদ মিছিলটি ৯ই নভেম্বর রবিবার বিকেল ৩টা থেকে সংঘটিত হবে। 

এদিকে বিজেপির বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ তা জানান, এই মিছিলের জন্য প্রশাসন থেকে অনুমতি না পাওয়ায় মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং মহামান্য বিচারপতি ভারতীয় জনতা পার্টির এই প্রতিবাদ মিছিল ও সভা করার অনুমতি দিয়েছেন।