Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পঞ্চায়েতে বেআইনি ভাবে গাছ বিক্রির অভিযোগ : বিক্ষোভ ও ডেপুটেশন আন্দোলনে সামিল বিজেপি



 

পঞ্চায়েতে বেআইনি ভাবে গাছ বিক্রির অভিযোগ : বিক্ষোভ ও ডেপুটেশন আন্দোলনে সামিল বিজেপি


Atanu Hazra 
Sangbad Prabhati, 4 November 2025

অতনু হাজরা, জামালপুর : বেআইনি ভাবে গাছ কেটে বিক্রি করে দেবার অভিযোগ উঠলো পাঁচড়া পঞ্চায়েতের বিরুদ্ধে। এই অভিযোগে পাঁচড়া পঞ্চায়েতে ডেপুটেশন দিলো জামালপুর বিজেপি। চৌবেরিয়া বাজার থেকে মিছিল করে পঞ্চায়েতের সামনে তাঁরা বিক্ষোভ দেখিয়ে পঞ্চায়েত প্রধান বিকাশ পাকড়ে কে ডেপুটেশন দেন। বেআইনি ভাবে গাছ কাটা ছাড়াও পানীয় জল, স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থা নিয়েও প্রতিবাদ করা হয়। মিছিলে নেতৃত্ব দেন বিজেপির জামালপুর ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল। ছিলেন সাংগঠনিক জেলার দুই সাধারণ সম্পাদিকা টুম্পা চ্যাটার্জী ও শ্রাবন্তী মজুমদার সহ জেলার ও মন্ডলের নেতৃত্বরা । প্রধান বাবু বলেন, আজ তাঁরা ডেপুটেশন দিলেন। যদি তাদের দেওয়া ডেপুটেশন বিষয়ে ব্যবস্থা না নেওয়ায় হয় তাহলে তাঁরা আগামীতে আন্দোলনে যাবেন।