Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পাল্লা ক্যাম্পে দাঁড়িয়ে বিজেপির শুভেন্দু অধিকারী বিরুদ্ধে পাল্টা তোপ দাগলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ও জেলা নেতৃত্ব


 

পাল্লা ক্যাম্পে দাঁড়িয়ে বিজেপির শুভেন্দু অধিকারী বিরুদ্ধে পাল্টা তোপ দাগলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ও জেলা নেতৃত্ব 


Atanu Hazra 
Sangbad Prabhati, 25 November 2025

অতনু হাজরা, পাল্লা ক্যাম্প : গত দুদিন আগে মেমারীর পাল্লা ক্যাম্পের উদয় সংঘের মাঠে সভা করে একের পর এক তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও নেতাদের ব্যক্তিগত আক্রমণ করে এস আই আর নিয়ে নানা কথা বলে গেছেন। আজ সেই মাঠেই পাল্টা সভা করলেন তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভাটি করা হয়। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শ্যমাপ্রসন্ন লোহার, ছিলেন সাংসদ ডাঃ শর্মিলা সরকার, তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী, স্থানীয় বিধায়ক মধুসূদন ভট্টাচার্য সহ বিধায়ক খোকন দাস, অলক মাঝি, নিশীথ মালিক, মেমারি ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী, সহ জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার, ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ, শ্রমিক সংগঠনের সভাপতি সন্দীপ বসু, মহিলা সভানেত্রী নীলা মুন্সী সহ সকল শাখা সংগঠনের নেতৃত্ব, জেলা পরিষদের মেন্টর মহম্মদ ইসমাইল, সমস্ত ব্লকের ব্লক সভাপতিরা। প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন কেউ ভয় খাবেন না, কারোর নাম বাদ যাবে না। সকলের পাশে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন প্রচুর মানুষ ছিন্নমূল হয়ে ওপার বাংলা থেকে এখানে এদেশে আছেন, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষরা। আজ বিজেপি তাদের দেশ থেকে বিতাড়িত করতে চাইছে। অথচ এই মানুষগুলো এতদিন এখানেই আছেন, অনেকের জন্ম এদেশেই। এখানেই তাঁরা ভোট দিয়েছেন সরকার গড়তে সাহায্য করেছেন আর আজ এদেরকেই অবৈধ বলা হচ্ছে। সি এ এ ফর্ম ফিলাপ করে তবেই তাঁরা এস আই আর ফর্ম ফিলাপ করতে পারবে। তিনি বিরোধী দলনেতার উদ্দেশ্যে বলেন এই মাঠে এসেই তিনি উল্টোপাল্টা কথা বলে গেছেন। তিনি বলছেন এস আই আর এর মাধ্যমে অবৈধ ভাবে অনুপ্রবেশকারী মুসলিমদের দেশ থেকে বিতাড়িত করবেন। তিনি বলেন বিরোধী দলনেতা সম্পূর্ণ ভাবে মিথ্যা বলছেন কারণ ডিসেম্বরে যখন খসরা ভোটার লিস্ট বেরুবে তখন দেখা যাবে এই মতুয়া সম্প্রদায়ের মানুষের নামই বেশি বাদ যাবে। একই ভাবে তিনি সাংসদ শান্তনু ঠাকুরেরও সমালোচনা করেন। শেষে তিনি বলেন খসরা ভোটার লিষ্টে নাম না থাকলে কেউ ভয় খাবেন না। সকলে একজোট থাকুন। সকলের পাশে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের জন্য শেষ পর্যন্ত লড়াই তাঁরা করে যাবেন। বিজেপি যদি মনে করে নির্বাচন কমিশনকে দিয়ে পশ্চিমবঙ্গ দখল করবে সেটা হবে না। এটা বিহার নয় এটা পশ্চিমবঙ্গ। শেষ পর্যন্ত লড়াই হবে। তাই কেউ ভয় না পেয়ে আগামী ২৬ এর নির্বাচনে এই বিজেপিকে সমূলে উৎপাটন করতে হবে। পাল্লা ক্যাম্পের উদয় সংঘের মাঠে কর্মী সমর্থকদের তিল ধারণের জায়গা ছিল না। 

জামালপুর থেকে ব্লক সভাপতি মেহেমুদ খাঁন ও বিধায়ক অলক কুমার মাঝির নেতৃত্বে বিশাল মিছিল করে কর্মী সমর্থকদের নিয়ে সভায় যোগদান করেন। মেহমুদ খাঁন বলেন বাংলার মাটি দূর্জয় ঘাঁটি। এখানে কোনো জারি জুরি চলবে না। ২০২৬ এর নির্বাচনে আবার বিপুল সংখ্যক আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবেন।