Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মাদ্রাসা স্কুল নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস


 

মাদ্রাসা স্কুল নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস


Atanu Hazra 
Sangbad Prabhati, 22 November 2025

অতনু হাজরা, জামালপুর : আবারও জামালপুর ব্লকে মাদ্রাসা স্কুল নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো তৃণমূল কংগ্রেস। ২২ নভেম্বর জামালপুরে আবুজহাটি ২ অঞ্চলের টেরাপুর মাদ্রসা নির্বাচনে মনোনয়ন জমা দেবার দিন ছিল। নির্দিষ্ট সময় পর্যন্ত তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দলের কোন প্রার্থী মনোনয়ন জমা দেননি। তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, বিধায়ক অলক কুমার মাঝি ও সহ সভাপতি ভূতনাথ মালিকের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের ৬ জন প্রার্থী মনোনয়ন জমা করেন। সঙ্গে ছিলেন ওই অঞ্চলের অঞ্চল সভাপতি তরুণ কান্তি ঘোষ, শ্রমিক সংগঠনের অঞ্চল সভাপতি আজহারউদ্দিন, আবুজহাটি ২ অঞ্চল সভাপতি রমেন্দ্রনাথ কোনার, জৌগ্রাম অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মন্ডল সহ অন্যান্যরা। স্বভাবতই অন্য কোনো দলের প্রার্থী মনোনয়ন না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের ৬ জন প্রার্থী শেখ আনসার আলী, শেখ সামসুল আলম, শেখ মোজাম্মেল, খাদিজা বেগম, মইদুল মন্ডল ও শেখ মিরাজ আহম্মেদ জয় লাভ করলেন। উপস্থিত নেতৃত্ব জয়ী প্রার্থীদের মালা পরিয়ে দেন। মেহেমুদ খাঁন বলেন, তাঁরা চেয়েছিলেন সকলেই এই নির্বাচনে অংশ নিন। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ও তাঁদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে যে উন্নয়ন করে চলেছেন মানুষ তাতেই আস্থা রেখেছেন। তাই বিরোধী দলের কোনো অস্তিত্ব চোখে পড়ছে না। বিধায়ক বলেন রাজ্য সরকার শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় যেভাবে উন্নতি করছেন তাতে করে বিরোধিতা করার কোনো জায়গাই বিরোধীরা পাচ্ছেন না। তাই আজকের এই নির্বাচনে বিরোধীরা কেউ মনোনয়ন জমা দেন নি। এই জয় বিধানসভা ভোটের আগে তৃণমূলকে যথেষ্ট স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে।