Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নারীর জীবন ও মর্যাদা রক্ষায় বিশেষ প্রশিক্ষণ শিবির


 

নারীর জীবন ও মর্যাদা রক্ষায় বিশেষ প্রশিক্ষণ শিবির


Sandipan Sarkar 
Sangbad Prabhati, 21 November 2025

সন্দীপন সরকার, হুগলি : ধনিয়াখালির শরৎ সেন্টেনারি কলেজে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (NHRC)-এর পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও IQAC-এর যৌথ উদ্যোগে আয়োজিত হলো একদিনের বিশেষ প্রশিক্ষণ শিবির। নারীত্ব উদযাপন : জীবন এবং মর্যাদা (Celebrating Womanhood: Life and Dignity) শীর্ষক শিবিরে নারীর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সচেতনতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়। 

২১ নভেম্বর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন NHRC-এর সন্মানীয়া মেম্বার শ্রীমতী বিজয়া ভারতী সায়ানি। তিনি তাঁর ভাষণে ভারতীয় সমাজে নারীর শক্তি, স্বকীয়তা ও সম্মানের ভিত্তিকে বিশেষভাবে তুলে ধরেন এবং আধুনিক সময়ে নারীর নিরাপত্তা, অধিকার সম্পর্কে সচেতনতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

শিবিরে বক্তৃতা প্রদান করেন বিভিন্ন কলেজের বিশিষ্ট অধ্যাপকবৃন্দ। প্রথমে গভর্মেন্ট সেন্টার ও লিগ্যাল এডুকেশনের অধ্যাপিকা ডঃ সাধনা গুপ্ত ডিজিটাল স্পেসে নারীর অধিকার, সাইবার অপরাধের ঝুঁকি এবং নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। এরপর পোলবা মহাবিদ্যালয়ের অধ্যাপক ডঃ শান্তনু সেনগুপ্ত সাংবিধানিক অধিকার, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনি কাঠামো এবং সংশ্লিষ্ট দায়বদ্ধতার বিষয় ব্যাখ্যা করেন। আন্তর্জাতিক মানবাধিকার কাঠামো নিয়ে বক্তব্য দেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপিকা ডঃ সুপর্ণা ব্যানার্জী। তিনি বৈশ্বিক মানবাধিকার ব্যবস্থা এবং আন্তর্জাতিক স্তরে নারী সুরক্ষার নীতিমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এর পাশাপাশি আসানসোল গার্লস কলেজের অধ্যাপক ডঃ পঙ্কজ কুমার গার্হস্থ্য হিংসা এবং কর্মক্ষেত্রে যৌন হেনস্থা প্রতিরোধ আইন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। শেষে কলেজের সভাপতি ও বর্ধমান মেডিকেল কলেজের অধ্যাপক ডঃ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় মাতৃস্বাস্থ্য, নারী শিক্ষা এবং সমাজ উন্নয়নের আন্তঃসম্পর্ক নিয়ে তাঁর গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন।

শিবিরে উপস্থিত ছাত্র-ছাত্রীরা প্রশ্নোত্তর পর্বে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে এবং নারীর জীবন, অধিকার ও নিরাপত্তা সম্পর্কিত বাস্তবমুখী জ্ঞান অর্জন করে। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে শংসাপত্র প্রদান করা হয়।

এই প্রশিক্ষণ শিবিরটি নারীর জীবন, অধিকার ও মর্যাদা রক্ষায় সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে একটি সফল ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে।