Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মোহনবাগান ফ্যানস ক্লাবের একদিবসীয় ফুটবল প্রতিযোগিতা


 

মোহনবাগান ফ্যানস ক্লাবের একদিবসীয় ফুটবল প্রতিযোগিতা


Sk Samsuddin 
Sangbad Prabhati, 2 November 2025

সেখ সামসুদ্দিন, মেমারি : খেলাধূলার পরিবেশ ও উন্নয়নের উদ্দেশ্যে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা করা হয় মেমারি খাঁড়ো ফুটবল মাঠে। মেমারি মোহনবাগান ফ্যানস ক্লাবের পরিচালনায় আট দলীয় ফুটবল প্রতিযোগিতা করা হয়। একই সঙ্গে পুরনো স্মৃতি ঝালিয়ে নেওয়ার স্বার্থে ৪০ ঊর্ধ্ব খেলোয়াড়দের প্রদর্শনী ম্যাচ আয়োজন করা হয়। 

এই প্রবীণ খেলোয়ারদের মধ্যে ৪০ এর উপরে ৭০ বছর বয়স পর্যন্ত খেলোয়াড়রা অংশগ্রহণ করেন মোহনবাগান ও ইস্টবেঙ্গল ২ টি দলে বিভক্ত হয়ে এই প্রতিযোগিতায় গোলশূন্য মীমাংসিত হয় এবং প্রতি প্রবীণ প্লেয়ারকেই স্মারক দিয়ে সম্মান জানানো হয়। এদিন ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় ট্রাইবেকারে হুগলী আল-আমিন একাদশ চ্যাম্পিয়ন, দাঁইহাট একাদশ রানার্স হয়। 

চূড়ান্ত প্রতিযোগিতায় ম্যান অফ দ্যা ম্যাচ আল-আমিন এর তরুণ মুর্মু এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট আল- আমিনের অভিজিৎ সরেন ও বেস্ট গোলকিপার দাঁইহাটের বিশাল মজুমদার সম্মান অর্জন করেন। এদিন মাঠে খেলোয়ারদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, শিক্ষাবিদ কাজী মহঃ ইয়াসিন, প্রাক্তন মোহনবাগানের ফুটবলার রঞ্জন সরকার, ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় আনোয়ার হোসেন, প্রাক্তন ফুটবলার তমাল দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

মোহনবাগান ফ্যানস ক্লাবের সম্পাদক সৌভিক রায়চৌধুরী শরীর স্বাস্থ্য ঠিক রাখতে ও মানসিক বিকাশে ছেলেমেয়েদের মাঠমুখী হওয়ার আহ্বান জানান।