Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

এস আই আর ফর্ম পূরণ বিষয়ক তৃণমূলের যুবকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা


 

এস আই আর ফর্ম পূরণ বিষয়ক তৃণমূলের যুবকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা 


Sk Samsuddin 
Sangbad Prabhati, 16 November 2025

সেখ সামসুদ্দিন, মেমারি : পূর্ব বর্ধমান জেলার মেমারি শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মেমারি কলেজে এস আই আর ফর্ম পূরণ বিষয়ক যুবকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা করা হয়। ১৬ নভেম্বর কর্মশালার শুরুতে দলীয় পতাকা উত্তোলন করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ সহ অতিথিবৃন্দ। মেমারি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি ফারুক আব্দুল্লা আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন মন্ত্রীসহ পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূলের সভাপতি রাসবিহারী হালদার, পূর্ব বর্ধমান জেলা এসসিএসটি সেলের সভাপতি তথা জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান তথা মেমারি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রিয় সামন্ত, পূর্ব বর্ধমান জেলা সংখ্যা লঘু সেলের সভাপতি জাকির হোসেন, জেলা পরিষদ দলনেতা ফাত্তার কয়াল, প্রাক্তন শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী সহ শাখা সংগঠনের নেতৃত্ব, মেমারি পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ ও যুব তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। এদিনের কর্মশালায় এসআরআই ফর্ম পূরণের নিয়মাবলী বলার পাশাপাশি যুব কর্মীদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, 'কে নেতা, কে বিধায়ক, কে বি এল এ দেখার দরকার নেই, সবাই দলের সভাপতি হতে পারে না। আপনারা কোন মতভেদ না রেখে দলকে সামনে রেখে কাজ করে চলুন।' জেলা যুব সভাপতি নির্দেশ দেন ডিজিটাল যুব কর্মী অ্যাপে নথিভুক্ত হওয়ার পাশাপাশি সামাজিক কাজে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং এক এক জন কর্মীকে দশটি পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রেখে অসুবিধা সুবিধার দিকে নজর দিতে হবে।