Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রেভিনিউ স্ট্যাম্প অমিল : আর্থিক লেনদেনে সঙ্কট, শ্রমিক কংগ্রেসের ডেপুটেশন


 

রেভিনিউ স্ট্যাম্প অমিল : আর্থিক লেনদেনে সঙ্কট, শ্রমিক কংগ্রেসের ডেপুটেশন 


Sangbad Prabhati, 10 November 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রেভিনিউ স্ট্যাম্পের সমস্যায় সাধারণ মানুষ নাজেহাল। গত ৩ মাসেরও বেশি সময় ধরে রেভিনিউ স্ট্যাম্প পাওয়া যাচ্ছে না। মানুষ পোষ্ট অফিসের কাউন্টারে রেভিনিউ কিনতে যাচ্ছেন আর ফিরে আসছেন। স্ট্যাম্প না পেয়ে অর্থনৈতিক বহু গুরুত্বপূর্ণ কাজ আটকে রয়েছে। অবিলম্বে পোষ্ট অফিসে রেভিনিউ স্ট্যাম্প বিক্রি চালু করার দাবিতে আজ পূর্ব বর্ধমান জেলা আইএনটিইউসি'র পক্ষ থেকে সিনিয়র সুপারেন্টেনডেন্ট কে স্মারকলিপি দেওয়া হয়। পূর্ব বর্ধমান জেলা আইএনটিইউসি'র সভাপতি গৌরব সমাদ্দার বলেন, প্রতিদিন হয়রানি হতে হচ্ছে বহু শ্রমিক এবং সাধারণ মানুষকে। তিন মাসের বেশি এই সমস্যা অব্যাহত রয়েছে। অথচ সরকারি তরফে কোনো হেলদোল নেই। 

বর্ধমান হেড পোষ্ট অফিসের সিনিয়র সুপারেন্টেনডেন্ট কে স্মারকলিপি দিয়ে গৌরব বাবু বলেন, চলতি সপ্তাহের মধ্যে স্ট্যাম্প বিক্রি চালু না হলে শ্রমিক স্বার্থে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।

এদিনের ডেপুটেশন আন্দোলনে পূর্ব বর্ধমান জেলা আইএনটিইউসি'র সভাপতি গৌরব সমাদ্দার ছাড়াও ছিলেন জগদীশ দত্ত, ধুর্জটি মাঝি, অমিত মন্ডল, শান্তনু ঘোষ, অশোক কুমার দুই, রাজীব কুমার মল্লিক, উৎপল চ্যাটার্জী প্রমুখ।