Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সাব ডিভিশন পর্যায়ে জয় জোহার কাপ জামালপুরে


 

সাব ডিভিশন পর্যায়ে জয় জোহার কাপ জামালপুরে


Atanu Hazra 
Sangbad Prabhati, 30 November 2025

অতনু হাজরা, জামালপুর : বর্ধমান সদর দক্ষিণ মহকুমার জয় জোহার কাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো জামালপুরের সেলিমাবাদের শিবি মাঠে। এই সাব ডিভিশনের ৬ টি ব্লকই খেলায় অংশ নেয়।

 এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, জামালপুরের বিডিও পার্থ সারথী দে, তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, মেমোরি ১ বিডিও শতরূপা বিশ্বাস, মেমারীর বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, আদিবাসী সমাজের নেতা তারক টুডু, জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল সহ ব্লকের অনগ্রসর কল্যাণ দপ্তরের ও ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের আধিকারিকরা। 

উপস্থিত অতিথিদের পুষ্পস্তবক, ব্যাচ ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। ফাইনালে ওঠে জামালপুর ও রায়না ১ ব্লক। জামালপুরকে ট্রেইবেকারে হারিয়ে ফাইনালে জয়ী হয়ে জেলা পর্যায়ে যাবার যোগ্যতা অর্জন করে রায়না ১ ব্লক। বিজয়ী ও বিজিত দুই দলের হাতেই সুন্দর ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়াও ফাইনালে ম্যান অফ দি ম্যাচ, বেস্ট প্লেয়ার, বেস্ট গোলকিপার সহ নানা ব্যক্তিগত পুরস্কারের ব্যবস্থা ছিল। 

মহকুমা শাসক বুদ্ধদেব বাবু জানান, ভগবান বিরসা মুন্ডার জন্ম সার্ধ্ব শতবর্ষে তাঁকে সম্মান জানাতেই চলছে জয় জোহার কাপের খেলা। ব্লক পর্যায়ের পর আজ মহকুমা পর্যায়ে অনুষ্ঠিত হলো। এর পর জেলা ও রাজ্য পর্যায়ে এই খেলা অনুষ্ঠিত হবে। এবং তিনি আশাবাদী এদের মধ্য থেকেই আগামী দিনের বড় ফুটবল প্লেয়ার উঠে আসবে। আজকের খেলায় টিফিন ও মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা ছিল।