Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আলোর উৎসবে সচেতনতার বার্তা দিতে মাটির প্রদীপ তৈরীর কর্মশালা


 

আলোর উৎসবে সচেতনতার বার্তা দিতে মাটির প্রদীপ তৈরীর কর্মশালা 


Sangbad Prabhati, 18 October 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : দীপাবলী ও ছট পুজো যে শুধুই শব্দবাজী নয় বরং আলোর উৎসব, তার বার্তা দিতে বর্ধমান আদর্শ বিদ্যালয়ে আয়োজিত হল মাটির প্রদীপ তৈরীর কর্মশালা। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সেখ শারিফ, সোমা বাস্কি'র মতন শতাধিক পড়ুয়া এদিন হাতে কলমে মাটির প্রদীপ তৈরী শেখে।

 সংস্থার সদস্যরা এদিন প্রশিক্ষণের মাঝেই পড়ুয়াদের পরিবেশে শব্দ ও আতসবাজীর কুফল নিয়ে সচেতন করেন, আয়োজকদের তরফে সন্দীপন সরকার জানান, ''পড়ুয়াদের দক্ষতাবর্ধক এই কর্মশালার মাধ্যমে পুরোনো ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করা হয়েছে। 

পড়ুয়াদের নিজেদের হাতে বানোনো প্রদীপ দিয়েই তারা এবার উৎসব উৎযাপন করার অঙ্গীকার করেছে"। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর কুমার দে এই উদ্যোগের প্রশংসা করেন।