Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজেপির সাংসদ ও বিধায়কের উপর হামলার প্রতিবাদে পথ অবরোধ


 

বিজেপির সাংসদ ও বিধায়কের উপর হামলার প্রতিবাদে পথ অবরোধ 


Atanu Hazra 
Sangbad Prabhati, 7 October 2025

অতনু হাজরা, জামালপুর : উত্তরবঙ্গে বন্যাদুর্গত মানুষদের সাথে দেখা করতে গিয়ে বিজেপির সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর যে আক্রমণ হয়েছিল তার প্রতিবাদে মঙ্গলবার জামালপুরে বিজেপি একটি পথ অবরোধ কর্মসূচী গ্রহণ করে। 

তাদের পার্টি অফিস থেকে মিছিল করে এসে জামালপুর হরেকৃষ্ণ কোঙার সেতুর কাছে প্রতীকী পথ অবরোধ করা হয়। মিছিল ও অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন জামালপুর ১ মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক সৌমেন হাজরা, টুম্পা চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃত্ব। প্রধান বাবু হামলার ঘটনার তীব্র নিন্দা করেন।