Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নবগ্রামে কালীমাতা ক্লাবের ১২ হাত কালী পুজোর মন্ডপের উদ্বোধন



 

নবগ্রামে কালীমাতা ক্লাবের ১২ হাত কালী পুজোর মন্ডপের উদ্বোধন


Atanu Hazra 
Sangbad Prabhati, 20 October 2025

অতনু হাজরা, জামালপুর : নবগ্রাম কালীমাতা ক্লাবের ১২ হাত কালী পুজোর মন্ডপের উদ্বোধন করলেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন। সঙ্গে ছিলেন আঝাপুর পঞ্চায়েতের উপ প্রধান অশোক ঘোষ সহ অন্যান্যরা। 

ক্লাবের সভাপতি ও সম্পাদক বিমল মান্ডি ও মদন মালিক জানান, তাঁরা প্রতিবছরই ধুম ধাম করেই মায়ের পুজো করেন। আজকের অনুষ্ঠানে ব্লক সভাপতি মেহেমুদ খাঁন ছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপা সিন্ধু ঘোষ। বাংলা চলচ্চিত্র জগতের সুপরিচিত নায়িকা পায়েল সরকার। 

 মেহেমুদ খাঁন জানান কালীমাতা ক্লাবের কালী মায়ের পুজো উদ্বোধন করতে পেরে তাঁর খুবই ভালো লাগছে। তিনি ক্লাবের সভাপতি, সম্পাদক সহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাঁকে পুজো উদ্বোধন করতে আমন্ত্রণ জানানোয়। তিনি মা কালীর কাছে সকলের মঙ্গল কামনা করেন।