Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জমিদার বাড়ির কালীপুজোয় চুরি যাওয়া দশ ভরির স্বর্ণালঙ্কার কয়েক ঘন্টার মধ্যেই উদ্বার করলো পুলিশ


 

জমিদার বাড়ির কালীপুজোয় চুরি যাওয়া দশ ভরির স্বর্ণালঙ্কার কয়েক ঘন্টার মধ্যেই উদ্বার করলো পুলিশ


Sangbad Prabhati, 21 October 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মধ্যরাতে ঘড়ির কাঁটা বারোটা ত্রিশের ঘর ছুঁয়েছে, সেই মাহেন্দ্রক্ষণে খবর এল মেমারি থানার অন্তর্গত দলুইবাজার গ্রামের "জমিদার ব্যানার্জি বাড়ির মা কালী পূজার" মণ্ডপ থেকে প্রায় দশ ভরি ওজনের স্বর্ণালঙ্কার চুরি হয়েছে! পূজার রেশ কাটতে না কাটতেই এই দুঃসংবাদে যেন গোটা অঞ্চলে এক শীতল নিস্তব্ধতা নেমে এলো।

খবর আসার সাথে সাথেই মেমারি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় , আইসি পালসিট, ওসি মেমারি, সি আই বি এবং ডিএসপি নেতৃত্বে। জমিদারবাড়ির দেউড়িতে তখন শোক আর সন্দেহের এক মিশ্র পরিবেশ। তদন্তের গভীরে যেতেই দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর এক সন্দেহভাজন যুবকের নাম উঠে আসে— দেবজ্যোতি চৌধুরী (৩২), পিতা সুপ্রভাত চৌধুরী, যিনি কিনা বর্ধমানের খোশবাগানের বাসিন্দা এবং এই বাড়িরই একজন শরিকের বিশেষ বন্ধু। কিন্তু সে ততক্ষণে এলাকা ছেড়েছে।

এরপরেই অত্যন্ত দক্ষতা ও সতর্কতার সাথে সেই ‘সন্দিগ্ধ’ যুবককে দ্রুত থানায় আনা হয়। এরপর দীর্ঘ জেরায় যুবকটি — স্বীকার করে তার অপরাধ। নিছক লোভের বশে সে পবিত্র দেবী মূর্তির গহনা হাতিয়েছিল। তার জবানবন্দির পরই উদ্ধার হলো চুরি যাওয়া সমস্ত মহামূল্যবান অলঙ্কার। অপরাধীকে আজকেই বর্ধমান কোর্টে পেশ করা হচ্ছে।

এ যেন এক নাটকীয় যবনিকা পতন, অপরাধী ধরা পড়ল এবং মা ফিরে পেলেন তাঁর হারানো বিভূষণ। পূর্ব বর্ধমান জেলা পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় কালী পূজার পূণ্য লগ্নে অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তি র প্রতিষ্ঠা হল।