Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শারদ পার্বণে চারুকলা আর্ট উইংয়ের বই প্রকাশ অনুষ্ঠান


 

শারদ পার্বণে চারুকলা আর্ট উইংয়ের বই প্রকাশ অনুষ্ঠান


Atanu Hazra 
Sangbad Prabhati, 26 October 2025

অতনু হাজরা, কলকাতা : চারুকলা আর্ট উইংসের শারদ পার্বণে চারুকলা বই প্রকাশ অনুষ্ঠান হয়ে গেলো শিয়ালদহ'র কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে। একগুচ্ছ একক বই ও একাধিক কবিদের কবিতা সংকলন প্রকাশিত হলো। এই মহতী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাহিত্যিক অধ্যাপক ডঃ অভিরূপ দত্ত ও সাহিত্যিক অমিতাভ মিত্র। 

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত দুই অতিথি। লেখিকা অনামিকা রায়ের আগ্নির্জিতা মনীষা, নৈরিত সরকারের ভ্রমণের সাতকাহন, সুরভিত সাহার মনের গোপনে, ভারতী ঘোষের নৈবিদ্যের ফুল, সৌমি ঘোষের কলকাতার ইয়াকূজা, অমিতাভ মিত্রের আমার কবিতায় ১০১, মন্দিরা রায়ের শব্দ বুনন, সুপ্রকাশ দাসের অধরা ১০১, শুভশ্রী মিশ্রর উপন্যাস স্বীকারোক্তি সহ ৪০ জন কবিদের কবিতা নিয়ে কবিদের কলম ৮ টি খন্ড প্রকাশিত হয়। 

এই উপলক্ষ্যে অনেক খ্যাত, অখ্যাত কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন। প্রত্যেক কবি সাহিত্যিককে উত্তরীয়, শংসাপত্র ও মেমেন্টো দিয়ে সম্মানিত করা হয়। চারুকলা আর্ট উইংস এর পক্ষ থেকে বইগুলি প্রকাশ করেন অনীক পাল। চারুকলা উইংস আর্টের এই উদ্যোগ গ্রাম বাংলার অনেক কবি সাহিত্যিকদের উৎসাহিত করবে এবিষয়ে কোনও সন্দেহ নেই।