Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

গ্রাম পঞ্চায়েত সদস্যার প্রয়াণে শোকের ছায়া


 

গ্রাম পঞ্চায়েত সদস্যার প্রয়াণে শোকের ছায়া



Atanu Hazra 
Sangbad Prabhati, 24 October 2025

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের সদস্যা মিঠু রক্ষিত আজ পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। রেখে গেলেন তাঁর ১৯ বছর বয়সী পুত্র সুব্রত রক্ষিত কে। দীর্ঘ দিন ধরেই তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। খবর পেয়েই তাঁর বাড়িতে উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খাঁন ও সহ সভাপতি ভূতনাথ মালিক।তাঁর এই অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খাঁন। তিনি বলেন মিঠু রক্ষিতের মারা যাওয়া দলের ক্ষতি হলো। তিনি দীর্ঘদিন ধরেই শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। শোক প্রকাশ করেন জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব। তিনি এবং ব্লক সভাপতি তাঁর মরদেহে তৃণমূলের পতাকা দিয়ে ঢেকে দিয়ে শেষ শ্রদ্ধা জানান।